বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৮ এপ্রিল ২০২৪, ৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিত

ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের গোপালপু‌রে ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান প্রার্থী মারা যাওয়ায় উপ‌জেলা প‌রিষ‌দ নির্বাচ‌ন স্থ‌গিত ক‌রে‌ছে নির্বাচন ক‌মিশন। রোববার (২৮ এপ্রিল) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষ‌রিত চি‌ঠি‌তে গোপালপু‌র উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।

জানা গে‌ছে, গোপালপুর উপ‌জেলা প‌রিষ‌দের বর্তমান ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান ম‌রিয়ম আখতার মুক্তা এবারও প্রার্থী হ‌য়ে‌ছিলেন। সম্প্রতি ময়মন‌সিংহে আত্মীয়ের বা‌ড়ি‌তে বেড়া‌তে গি‌য়ে গত শুক্রবার (২৬ এপ্রিল) অসুস্থ‌ হ‌য়ে পড়‌লে দ্রুত তা‌কে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। প‌রে সেখা‌নেই চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি মৃত‌্যুবরণ ক‌রেন। ম‌রিয়ম আখতার মুক্তা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং সাবেক এমপি হাতেম আলী তালুকদারের নাতনি।

স্থ‌গি‌তের ওই চি‌ঠি‌তে বলা হ‌য়ে‌ছে, ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে আগামী ৮ মে গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের পূর্বে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় সকল পদের নির্বাচন স্থগিত করে পুনঃতফসিল ঘোষণার মাধ্যমে চতুর্থর্থ ধাপে আগামী ৫ জুন ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। তাছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইতিপূর্বে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের নতুন করে মনোনয়ন দাখিলের প্রয়োজন হবে না এবং পূর্বে মনোনয়নপত্র দাখিলকারীগণকে প্রত্যাহারের সুযোগ দেওয়া যাবে। গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে পূর্বের মনোনয়ন বহাল থাকবে, উক্ত পদে বিদ্যমান প্রার্থীদের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ শুধুমাত্র মহিলা ভাইস চেয়ারম্যান পদে নতুনভাবে মনোনয়নপত্র দাখিল করা যাবে।

উপ‌জেলা নির্বাচন কার্যালয় সূ‌ত্রে জানা গে‌ছে, গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচর্নে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে একজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী মারুফ হাসান জামী। উপ‌জেলায় মোট ভোটার সংখ‌্যা দুই লাখ ২৮ হাজার ৭১ ভোট। এর ম‌ধ্যে পুরুষ ভোটার সংখ‌্যা এক লাখ ১৪ হাজার ৬৬‌ জন এবং ম‌হিলা ভোটার সংখ‌্যা এক লাখ ১৪ হাজার চারজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলের মানববন্ধন কর্মসূচি

পাইকগাছায় সাইকেল সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের ছাড় নেই: খুলনার পুলিশ সুপার

১০

বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

১১

সাতক্ষীরায় ৬ কোটি টাকার সিনথেটিক মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

১২

‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

১৩

শ্যামনগরে অনুদানের চেক পেয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের মুখে হাসি

১৪

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৫

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

১৬

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

১৭

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

১৮

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

১৯

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

২০
error: Content is protected !!