বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ আগস্ট ২০২৪, ৩:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের দাবিতে মানববন্ধন

আলী আজীম, মোংলা (বাগেরহাট): জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের দাবিতে মোংলার মিঠাখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় মিঠাখালী বাজারে সুশাসনের জন্য নাগরিক-সুজন এই মানববন্ধনের আয়োজন করে।

এসময় মোংলা উপজেলা সুজন’র নেতা মো: নাজমুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজন মোংলার সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুজন নেতা মাহারুফ বিল্লাহ, মেহেদী হাসান বাবু, তরিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরাফাত আমীন দুর্জয়, ঢাকা স্টামফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সাব্বির হাসান দীপ্ত, খুলনার সুন্দরবন কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র রাহাতুজ্জামান পাবক, মোংলা সরকারি কলেজের ছাত্র তানভীর হাসান প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় সুজন মোংলার সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ বলেন, শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শুধু একটি সরকারের পরিবর্তন চায়নি, চেয়েছে রাষ্ট্র সংস্কার এবং রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন। আমরা সুজন-এর পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবি জানাই। সৎ-যোগ্য ও নিরেপক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে। তরুণ নেতৃত্ব বিকাশে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। সভাপতির বক্তব্যে সুজন নেতা নাজমুল হক বলেন, বৈচিত্র্যময় বাংলাদেশে ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার। একটি শোষণহীন মানবিক রাষ্ট্র চাই। অবিলম্বে ঋণখেলাপীদের তালিকা প্রকাশ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

১

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

২

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

৩

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৪

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৫

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৬

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৭

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

৮

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

৯

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

১০

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১১

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১২

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১৩

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৪

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৫

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৬

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৭

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১৮

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

১৯

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

২০