বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২০ জুন ২০২৩, ৬:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে জেলে অপহরণের ঘটনায় ২ দস্যু গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: বাগেরহাটে সুন্দরবনের অভ্যন্তরে পৃথক অভিযান চালিয়ে জেলে অপহরণের সঙ্গে জড়িত বনদস্যু নয়ন বাহিনীর দুই সদস্য রেজাউল মুন্সি (৩২) ও এসমাইল হোসেন (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

এ সময় দস্যুদের তথ্য অনুযায়ী সুন্দরবনের গভীর থেকে দেশীয় তৈরি ৩টি একনলা বন্ধুক, ১০ রাউন্ড কার্তুজ, ২টি গাছি দা, ১টি হাতুড়ি, বাজি ফুটানোর যন্ত্র, টাকা আদায়ের হিসেব রাখারি একটি খাতা জব্দ করা হয়।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার কেএম আরিফুল হক।

গ্রেপ্তার রেজাউল মুন্সি শরণখোলা উপজেলার শরণখোলা গ্রামের আশরাফ আলীর ছেলে ও এসমাইল হোসেন একই গ্রামের জয়নাল সরদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ জুন) গভীর রাতে খুলনার জেল খানা ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার তথ্য অনুযায়ী শরণখোলা থেকে রেজাউল মুন্সিকে গ্রেপ্তার করা হয়।

বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, গেল বছরের ডিসেম্বর মাসে সুন্দরবন থেকে কিছু জেলে অপহরণ হয়েছিল। তখন জেলেদের উদ্ধার ও দস্যুদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করে। এক পর্যায়ে আমার তিন দস্যুকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তদের জিজ্ঞাসাবাদে মাধ্যমে আমরা জানতে পারি জেলে অপহরণের সঙ্গে ৮-৯ জন দস্যু জড়িত ছিল। তখন থেকে অন্য দস্যুদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। সেই ধারাবাহিকতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। অন্য দস্যুদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!