বাংলাদেশ, শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৭ জুলাই ২০২৩, ৫:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লঙ্কানদের রেকর্ড ব্যবধানে হারিয়ে সিরিজ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক: একদিন আগেই শেষ হয়ে গেল কলম্বো টেস্ট। পাকিস্তানের দাপটের সামনে লড়াই করারও সুযোগ পায়নি শ্রীলঙ্কা।
হেরেছে ইনিংস ও ২২২ রানের ব্যবধানে। পাকিস্তানের বিপক্ষে এটাই তাদের সবচেয়ে বড় পরাজয়। শুধু তা-ই নয়, রেকর্ড ব্যবধানে এই হারে সিরিজে ধবলধোলাই হলো স্বাগতিকরা।

আজ চতুর্থ দিন সকালে মাত্র দুই ওভার ব্যাটিং করে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৫০ করার সঙ্গেসঙ্গেই ৫ উইকেটে ৫৭৬ রানে ইনিংস ঘোষণা করে তারা। আব্দুল্লাহ শফিকের ডাবল সেঞ্চুরির পর ১৩২ রানে অপরাজিত থাকেন আগা সালমান।

জবাব দিতে নেমে নোমান আলীর ঘূর্ণিজাদুতে মাত্র ১৮৮ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। প্রথম সাত উইকেট নেওয়ার পর ইতিহাস গড়ার পথে ছিলেন নোমান। কিন্তু লঙ্কানদের ইনিংসে শেষ তিনটি উইকেট নাসিম শাহ শিকার করলে ইতিহাস গড়া আর হয়নি বাঁহাতি এই স্পিনারের। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৬৩* রান আসে অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাট থেকে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৬৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

৩২৬ বলে ১৯ চার ও ৪ ছক্কায় ২০১ রানের দুর্দান্ত ইনিংস খেলায় ম্যাচসেরার পুরস্কার জেতেন শফিক। সিরিজসেরা হয়েছেন দুই ম্যাচে ২২১ রান করা আগা সালমান। এর আগে গলে প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারায় পাকিস্তান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু সংকট মোকাবিলায় বহুপাক্ষিক অংশীদারিত্ব ও অভিযোজন জোরদারের ওপর গুরুত্বারোপ

হেনা এলাহী ও মশিউর রহমানের সুস্থতা কামনা

সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট ও সাইন্টিফিক সেমিনার

ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

কলারোয়ায় ডোবা থেকে যুবকের ও আশাশুনিতে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

১০

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আমিরাত

১১

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

১২

উপহারের গোলে সবার আগে নকআউটে মেক্সিকো

১৩

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

১৪

কীভাবে কোথায় স্ত্রীসহ দুর্ঘটনার কবলে পড়েন জোভান?

১৫

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

১৬

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

১৭

দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের ৩১তম ‘হত্যা দিবস’ আজ

১৮

মারাত্মক ট্যাকলে পা ভেঙে গেলো কানাডার ফুটবলারের!

১৯

মানজাম্বি ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

২০