বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ অক্টোবর ২০২৪, ১১:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের কৈখালী থেকে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে পাচার করে আনা ৪৯ বোতল রয়েল স্ট্যার্ক ও ম্যাজিক মোমেন্ট মদ উদ্ধার করেছে কোস্টগার্ড।

বুধবার (৯ অক্টোবর) দুপুর ১টার দিকে কোস্ট গার্ড কৈখালী স্টেশনের সদস্যরা কৈখালী ইউনিয়নের শৈলখালী এলাকা থেকে এসব মদ উদ্ধার করে।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরের দিকে তারা সীমান্তবর্তী শৈলখালী এলাকায় অভিযান চালায়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলে রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় মদগুলো উদ্ধার করা হয়।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি সূত্র জানায়, শৈলখালী এলাকার ধীরাজ মন্ডল নামের এক ব্যক্তির বাড়ি থেকে দুই বস্তা মালামাল নিয়ে যায় কোস্টগার্ড। অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসা এসব মালামাল স্থানীয় চোরাকারবারী আবুল কাশেম ও তার লোকজনের বলেও তারা নিশ্চিত করেন। তবে নিরাপত্তার স্বার্থে এসব গ্রামবাসী নিজেদের নামপরিচয় প্রকাশে আপত্তি জানায়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে কোস্টগার্ডের পক্ষ থেকে কারও বাড়ি থেকে মালামাল উদ্ধারের অভিযোগ অস্বীকার করা হয়।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য রাত আটটার দিকে উদ্ধারকৃত মালামাল শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১০

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১১

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১২

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১৩

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৪

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৫

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৬

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৭

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৮

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৯

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

২০
error: Content is protected !!