বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৯ অক্টোবর ২০২৩, ৫:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আবারও বিতর্কিত বিজ্ঞাপনে অক্ষয়

বিনোদন ডেস্ক: বলিউড নায়ক অক্ষয় কুমারকে গত বছর একটি পান মশলার বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত হওয়ায় কটাক্ষের শিকার হতে হয়েছিল। ওই বিজ্ঞাপনে শুধু অক্ষয় নন, সঙ্গে ছিলেন শাহরুখ খান এবং অজন দেবগনও। এক বছর পর ওই পান মশলার বিজ্ঞাপনে আবারও জুটি বাঁধলেন ও নায়ক।

বিজ্ঞাপনের ভিডিও প্রকাশ্যে আসতেই এ ৩ তিন নায়ককে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িতে বসে রয়েছেন শাহরুখ এবং অজয়। তারা গাড়ির হর্ন বাজিয়ে অক্ষয়কে গাড়িতে ওঠার জন্য ডাকছেন।

কিন্তু কানে হেডফোন থাকায় অক্ষয় কিছুই শুনতে পাচ্ছেন না। অবশেষে অজয় পান মশলার প্যাকেট খুলতেই, তার সুবাসে অক্ষয় তাদের গাড়িতে গিয়ে বসছেন। এরই মধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে।

ফিটনেস এবং নিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য অনুরাগীরা অক্ষয়কে আলাদা নজরে দেখেন। সেই কারণেই পান মশলার বিজ্ঞাপনের মুখ হওয়ার জন্য গত বছর অক্ষয়কে সমালোচিত হতে হয়। ঘটনার জেরে ওই কোম্পানির সঙ্গে গাঁটছড়া ভাঙেন অভিনেতা। শুধু তাই নয়, সামাজিক যোাগযোগমাধ্যমে এ প্রসঙ্গে অনুরাগীদের কাছে ক্ষমা অক্ষয়।

এ প্রসঙ্গে অক্ষয় লেখেন, ‘আমি দুঃখিত। বিগত কয়েক দিন ধরে আপনাদের প্রতিক্রিয়া দেখে আমি চিন্তিত।’ গত বছর এপ্রিল মাসে ইনস্টাগ্রামে ওই পোস্টে অক্ষয় আরও লেখেন, ‘আমি আর ওদের সঙ্গে যুক্ত নই। ওই বিজ্ঞাপনে থেকে অর্জিত পারিশ্রমিক আমি কোনো ভালো উদ্যোগে ব্যবহার করার চেষ্টা করব।’ পাশাপাশি অভিনেতা জানান যে, ভবিষ্যতে বিজ্ঞাপন নির্বাচনের ক্ষেত্রে তিনি আরও সাবধানী হবেন, চিন্তা-ভাবনা করবেন।

কিন্তু নতুন করে একই বিজ্ঞাপনে প্রিয় অভিনেতাকে দেখে অনুরাগীদের একাংশ বেজায় ক্ষেপেছেন। তাদের কেউ সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, ‘তিনি বলেছিলেন, এমন বিজ্ঞাপন আর করবেন না। তারপরেও কী হল, বুঝলাম না।’

আবার অন্য একজন লিখেছেন, ‘অক্ষয় ওর কথা রাখলেন না দেখে খুবই দুঃখ পেলাম।’ আবার কারও মতে, এ বিজ্ঞাপনটি সরাসরি তামাকজাত কোনো দ্রব্যের নয় বলেই হয়তো অভিনেতা রাজি হয়েছেন। তবে এ নিয়ে অক্ষয় কুমার এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০