বাংলাদেশ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৮ ডিসেম্বর ২০২৩, ৬:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিপর্যয় সামলে স্বস্তি ফেরালেন মার্শ

স্পোর্টস ডেস্ক: মেলবোর্ন টেস্টে প্রথম দুই দিন চালকের আসনে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু তৃতীয় দিন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি ও লেগ স্পিনার মীর হামজার বলে দুর্ঘটনায় পড়ে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ১৬ রানে হারায় ৪ উইকেট। ওই বিপর্যয় সামাল দিয়েছেন স্টিভ স্মিথ ও মিশেল মার্শ। তাদের ব্যাটে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রানে তৃতীয় দিন শেষ করেছে অজিরা। তবে লিড বাড়িয়ে নিয়েছে ২৪১ রানে।

মেলবোর্নে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পাঁচ ব্যাটার উইকেটে সেট হন। কিন্তু বড় রান করতে পারেননি কেউ। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (৩৮) ও উসমান খাজা (৪২) ভালো শুরু দিয়ে ফিরে যান। তিনে নামা মার্নাশ লাবুশেন খেলেন ৬৩ রানের ইনিংস। এছাড়া স্টিভ স্মিথ ২৬ ও মিশেল মার্শ ৪১ রান করেন। তাদের ছোট ছোট রানে ভর করে প্রথম ইনিংসে ৩১৮ রানের ভালো সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৬৪ রানে অলআউট করে ৫৪ রানের ভালো একটা লিড তুলে নেন প্যাট কামিন্সরা। পাকিস্তানের হয়ে ওপেনার আব্দুল্লাহ শফিক ৬২ রান করেন। তিনে নামা শান মাসুদ খেলেন ৫২ রানের ইনিংস। এছাড়া রিজওয়ান ৪২ ও দুই বোলার আমের জামাল ৩৩ ও শাহিন আফ্রিদি ২১ রান করেন।

দ্বিতীয় ইনিংস শুরু করে পরপর চার ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ওপেনার খাজাকে শূন্য রানে ফেরান শাহিন আফ্রিদি। তিনে নামা লাবুশেনকেও তুলে নেন এই বাঁ-হাতি। অন্য ওপেনার ওয়ার্নার (৬) ও পাঁচে নামা ট্রাভিস হেডকে (০) তুলে নেন মীর হামজা।

সেখান থেকে ১৫৫ রানের জুটি দেন চারে নামা স্টিভ স্মিথ ও ছয়ে নামা মিশেল মার্শ। স্টিভকে রেখে মার্শ যখন ফিরে যান তখন নামের পাশে ৯৬ রান তার। ১৩০ বল খেলে ১৩টি চারের শটে ওই রান করেন তিনি। দিনের শেষ ওভারে স্টিথ ১৭৬ বল খেলে ৫০ রান করে ফিরে যান। চতুর্থ দিন শুরু করবেন ১৬ রান করা অ্যালেক্স কেরি। তার সঙ্গী হবেন মিশেল স্টার্ক বা প্যাট কামিন্স।

এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানের আমের জামাল ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি, মীর হামজা ও হাসান আলী। দ্বিতীয় ইনিংসে শাহিন ও হামজা তিনটি করে উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স পাঁচটি ও নাথান লায়ন চার উইকেট নিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে খাল-জলাশয় রক্ষায় যুবদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির বড় বোনজামাইয়ের মৃত্যু, শোক

সাতক্ষীরায় কারিগরি দক্ষতা মেলা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা

হাবিবুল ইসলাম হাবিবকে ধুলিহর ইউনিয়ন বিএনপির ফুলেল শুভেচ্ছা

বিয়ে করেছেন পূজা চেরি, নেটদুনিয়া উত্তাল!

নদী রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে বললেন মকসুমুল হাকিম চৌধুরী

বিশ্ব রাঙাতে, ইতিহাস গড়তে প্রস্তুত বসুন্ধরা স্পোর্টস সিটি

গ্যাস সংকট আরও কতদিন, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বদলে যাচ্ছে ‘বাংলাদেশ জেলের’ নাম

১০

টেস্ট ইতিহাসে ছক্কার সেঞ্চুরি: গলে বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ পন্ত

১১

হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর

১২

হঠাৎ ন্যাড়া মাথায় কেন লেডি সুপারস্টার নয়নতারা?

১৩

মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলায় বাংলাদেশের উদ্বেগ

১৪

সুন্দরবনে অবৈধ প্রবেশ, আটক ৪ জেলে কারাগারে

১৫

পাল্টে যাচ্ছে দেশের অর্থবছর, কার্যকর ২০২৮-২৯ থেকে

১৬

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান

১৭

নারীদের নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ উদ্বোধন

১৮

রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু

১৯

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি

২০
error: Content is protected !!