বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ অক্টোবর ২০২৩, ১০:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেদারল্যান্ডসকে ৮১ রানে হারালো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | পাকিস্তানের টপ অর্ডার ব্যাটারদের বেশ পরীক্ষার মুখেই ফেললেন নেদারল্যান্ডসের বোলাররা। তবে মিডল অর্ডারের দৃঢ়তায় মোটামুটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করালো পাকিস্তান। এরপর পাকিস্তানি বোলারদের তোপে হুড়মুড় করে ভেঙে পড়ল ডাচরা। ফলে বড় জয়ে আসর শুরু করল বাবরবাহিনী।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে শুক্রবার ৮১ রানের জয় পেয়েছে পাকিস্তান। আগে ব্যাট করে তারা সব উইকেট হারিয়ে নেদারল্যান্ডসের সামনে ২৮৭ রানের লক্ষ্য ছুড়ে দেয়। জবাবে ২০৫ রান তুলতেই অলআউট হয়ে যায় ডাচ দল।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা সাদামাটা হয় নেদারল্যান্ডসের। ওপেনার বিক্রমজিত সিং (৫২) ও বাস ডে লেডে (৬৭) ছাড়া আর কেউ বলার মতো রান করতে পারেননি। শেষদিকে লোগান ফন বিকের অপরাজিত ২৮ রানের ইনিংস শুধু ব্যবধানটাও কমাতে পেরেছে।

বল হাতে পাকিস্তানের পেসার হারিস রউফ তুলে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া ২ উইকেট গেছে আরেক পেসার হাসান আলীর ঝুলিতে। ১টি করে উইকেট দখলে নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান।

তবে দল হারলেও ডাচ অলরাউন্ডার ডে লেডে ঠিকই আলো ছড়িয়েছেন। ব্যাট হাতে ফিফটি করার আগে বল হাতে নিয়েছেন ৪ উইকেট।

এর আগে টস হেরে উদ্বোধনী জুটিতে ভালো করতে পারেননি পাকিস্তানের দুই ওপেনার ফখর জামান (১২) ও ইমাম উল হক (১৫)। তিনে নেমে বাবর আজম সাজঘরে ফেরেন ৫ রানে। চতুর্থ উইকেটে দারুণ জুটি গড়েন রিজওয়ান ও শাকিল। ১১৪ বলে ১২০ রানের জুটি গড়ে তারা দলের সংগ্রহ বাড়াতে থাকেন। তবে আরিয়ান দত্ত এসে শাকিলকে ফিরিয়ে ভেঙে দেন এই জুটি। ৬৮ রানে পাকিস্তানি এই ব্যাটারের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি রিজওয়ানও। সমান রান করে তিনিও ফেরেন সাজঘরে।

মাঝে ইফতেখার আহমেদ নেমে ৯ রান করে উইকেট হারান। পরে ৭০ বলে ৬৪ রানের জুটি গড়ে দলের সংগ্রহ আড়াইশ পার করেন শাদাব ও নওয়াজ। ৩২ রানকে শাদাবকে ফিরিয়ে এই জুটি ভাঙেন বাস ডে লেডে। ৩২ রান করে শাদাব বিদায় নেওয়ার কিছুক্ষণ পর উইকেট হারান ৩৯ রান করা নওয়াজ। শেষদিকে হারিস রউফের ১৬ ও শাহিন শাহ আফ্রিদির অপরাজিত ১৩ রানে লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান।

নেদারল্যান্ডসের হয়ে ৯ ওভার বল করে ৬২ রান খরচায় ৪ উইকেট নেন ডে লেডে। জোড়া উইকেট পান অ্যাকারম্যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

১

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

২

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৩

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৪

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৫

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৭

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৮

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৯

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১০

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১১

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১২

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৩

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৫

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৬

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৭

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৮

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৯

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

২০