বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৫ মে ২০২৪, ৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রেম করা মায়ের বারণ: লাপাতা লেডিসের নীতাংশি

বিনোদন ডেস্ক: ‘ধোবি ঘাট’ সিনেমার মাধ্যমে ২০১১ সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন বলিউড অভিনেতা আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাও। এর দীর্ঘ ১৩ বছর পর ‘লাপাতা লেডিস’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে রুপালি পর্দায় ফিরেছেন কিরণ।
আর ফিরেই হইচই ফেলে দিয়েছেন তিনি।

নির্মল প্রদেশ নামে এক প্রত্যন্ত গ্রাম থেকে ‘লাপাতা লেডিস’ সিনেমার কাহিনির শুরু। সিনেমাটির মূল চরিত্র তিনটি। তার একটি হলো- ফুল কুমারী। এ চরিত্র রূপায়ন করেছেন নীতাংশি গোয়েল। সহজ-সরল, ভোলাভালা ফুল কুমারী চরিত্র রূপায়ন করে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন ১৬ বছর বয়সি নীতাংশি।

নীতাংশির খ্যাতি এখন ভারতের সীমা ছাড়িয়েছে। স্বাভাবিকভাবে জনপ্রিয় এই কিশোরী অভিনেত্রীর প্রেম জীবন আলোচনায় উঠে এসেছে।

জুম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নীতাংশি বলেন, আমার মা আমাকে শর্ত দিয়েছেন, আমি কোনো ছেলের সঙ্গে প্রেম করতে পারব না। কিন্তু বন্ধুত্ব থাকতে পারবে, তাদের সঙ্গে কথা বলারও অনুমতি রয়েছে। অবশ্য, আমিও এই বয়সে প্রেম করার কথা চিন্তা করি না।

২০০৭ সালের ১২ জুন উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন নীতাংশি গোয়েল। মজার বিষয় হচ্ছে- ১৬ বছর বয়সি এই অভিনেত্রীকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন ১ কোটি ৪০ লাখ মানুষ। ‘লাপাতা লেডিস’ সিনেমায় অভিনয় করার আগে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

নীতাংশি অভিনীত এসব সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ , ‘মাসুম সাওয়াল’ , ‘ময়দান’, ‘ইনসাইড এজ’ , ‘ইন্দু সরকার’ প্রভৃতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০