বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৭ সেপ্টেম্বর ২০২৩, ৪:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, পিতা-পুত্র নিহত, মা আহত

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনিতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা সুব্রত সরকার বাপ্পি (৩০) ও তার ছেলে পবিত্র সরকার তূর্যের (৪) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সুব্রত সরকার বাপ্পির স্ত্রী শ্যামলী সরকার। পুলিশ ঘাতক বাস ও ড্রাইভারকে আটক করেছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনির শ্রীউলা এলাকার কেরানীর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুব্রত সরকার বাপ্পি আশাশুনি উপজেলার বোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। এছাড়া আটক বাস চালক নিজাম মন্ডল সাতক্ষীরার বকচরা এলাকার বাসিন্দা।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী জানান, সুব্রত সরকার বাপ্পী তার ছেলে ও স্ত্রীকে নিয়ে আশাশুনি থেকে বাড়িতে ফিরছিলেন। কেরানীমোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা ও ছেলে ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আহত হন শ্যামলী সরকার। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে জব্দ করেছে এবং চালককে আটক করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত শ্যামলী সরকারকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০