বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৪ অক্টোবর ২০২৩, ১:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিএনপির অনশন

এসএম হাবিবুল হাসান: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সাতক্ষীরায় অনশন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে জেলা বিএনপির আহবানে এই অনশন কর্মসূচি পালিত হয়।

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবির সভাপতিত্বে অনশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুল আলিম।

সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক মো. শের আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহবায়ক অ্যাড. মোঃ নূরুল ইসলাম, কলারোয়া উপজেলার বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রশীদ, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইবাদুল ইসলাম, আশাশুনির হেদায়েতুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, ঢাকসুর সাবেক মিলনায়তন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সামাদ, জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন, মৎস্যজীবী দলের সাইফুল ইসলাম বাবু, কৃষক দলের রবিউল ইসলাম, মোঃ আজিজুর রহমান সেলিম, ইসমাইল হোসেন নিরব, মোঃ শাহিন ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন। তাকে বিনা দোষে বিনা কারণ আটকে রাখা হয়েছে। কোনো শর্ত ছাড়াই অবিলম্বে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ব্যবস্থা করতে হবে।

বক্তারা আরো বলেন, আমরা দুর্নীতিবাজ ফ্যাসিবাদ সরকারের সাথে কোন আপোস করতে রাজি নই। আমাদের দাবি বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। তা না হলে এদেশের জনগণকে সাথে নিয়ে কঠিন থেকে কঠিনতম আন্দোলন গড়ে তোলা হবে।

পরে কর্মসূচিতে আগত বিএনপি নেতাকর্মীদের পানি খাইয়ে অনশন ভাঙান সাতক্ষীরার আশাশুনি উপজেলা বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা মাস্টার বাবুল মিয়া। #

১৪.১০.২০২৩

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

১০

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১১

জন্মদিনে জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

১২

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১৩

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

১৪

কয়রায় দুই বেকারিকে জরিমানা

১৫

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

১৬

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

১৭

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

১৮

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

১৯

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

২০
error: Content is protected !!