বাংলাদেশ, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৪ মার্চ ২০২৪, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে সাবেক লঙ্কান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার সকালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক লাহিরু থিরিমান্নে। শ্রীলঙ্কার উত্তর-মধ্য সহর অনুরাধাপুরার কাছে এই দুর্ঘটনার শিকার হন তিনি। থিরিমান্নেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থিরিমান্নের আঘাত কতটা গুরুতর, তা এখনও বিস্তারিত জানা যায়নি। তবে বর্তমানে অনুরাধাপুরা টিচিং হাসপাতালে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। থিরিমান্নের সঙ্গে গাড়িতে থাকা আরেকজনও একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

দুর্ঘটনার সময় থিরিমান্নে তীর্থযাত্রায় ছিলেন বলে জানা গেছে। তার গাড়িটি বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা খায়।

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া থিরিমান্নে দেশের হয়ে ৪৪ টেস্ট, ১২৭ ওয়ানডে এবং ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেন তিনি, ২০১৪ সালে ছিলেন চ্যাম্পিয়ন দলের সদস্য। এছাড়া দুটি ওয়ানডে বিশ্বকাপেও অংশ নিয়েছেন এই ব্যাটার।

সবশেষ দেশের হয়ে ২০২২ সালের মার্চে খেলেছেন থিরিমান্নে। পরের বছর জুলাইয়ে ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

১০

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১১

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১২

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৪

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

১৫

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

১৬

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

১৭

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১৮

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১৯

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

২০
error: Content is protected !!