বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসির অবসরের ঘোষণায় যা বললেন আবেগাপ্লুত কারিনা

বিনোদন ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির বিদায়ের খবরে আবেগাপ্লুত হয়ে পড়েছেন অগণিত ভক্ত। নীল-সাদা জার্সিতে দীর্ঘ ২১ বছরের বর্ণিল অধ্যায়ের পর কিংবদন্তির বিদায়ের ঘোষণা যেন বিষণ্ন করে দিয়েছে পুরো ফুটবলবিশ্বকে।

মাঠে আর মেসির সেই জাদুকরী বাঁ পায়ের কারুকার্য দেখা যাবে না- এই ভাবনাতেই মন খারাপ ভক্তদের।
মেসির বিদায়ের খবরে মন ভারাক্রান্ত বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানও।

মেসির প্রতি নিজের ভালোবাসা বরাবরই প্রকাশ করেছেন এই অভিনেত্রী। এবারও কিংবদন্তির বিদায়ে আবেগঘন এক বার্তায় স্মরণ করলেন প্রিয় ফুটবল তারকাকে।
ইনস্টাগ্রাম স্টোরিতে লাল হৃদয়ের ইমোজি দিয়ে মেসির একটি ভিডিও শেয়ার করেছেন কারিনা। ভিডিওটিতে উজ্জ্বল অক্ষরে লেখা ছিল- ‘সারাজীবনের জন্য হৃদয়ে থেকে যাবে এই ১০ নম্বরটা।

’ মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সির প্রতি শ্রদ্ধা জানাতেই যেন কারিনার এই আবেগঘন প্রকাশ।
কারিনা কাপুর যে মেসির ভক্ত, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপের সময় আর্জেন্টিনার সমর্থনে একাধিকবার নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

২০২৫ সালের ডিসেম্বরে মেসির ভারত সফরের সময়ও দেখা গিয়েছিল কারিনার মেসিপ্রেমের বিশেষ মুহূর্ত। দুই সন্তান তৈমুর ও জেহকে নিয়ে মেসির সঙ্গে ছবি তুলেছিলেন অভিনেত্রী। সেদিন দুই সন্তানের পরনেও ছিল মেসির ১০ নম্বর লেখা আর্জেন্টিনার জার্সি।

মেসির বিদায়ের পর সেই মুহূর্তগুলোই এখন আরও বেশি আবেগের হয়ে উঠেছে কারিনা ও তার ভক্তদের কাছে। নীল-সাদা জার্সিতে মেসির দীর্ঘ পথচলার স্মৃতির সঙ্গে হয়তো এই ছবিগুলোও থেকে যাবে অমূল্য হয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!