বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

ডেস্ক রিপোর্ট: ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে প্রার্থনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ির নাটমন্দির প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কুমার শীলের সভাপতিত্বে এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক নিত্যানন্দ আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জি এবং জয় মহাপ্রভু সেবক সংঘের জেলা সভাপতি ডা. সুশান্ত ঘোষ।

বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন মানবজাতিকে সত্য, ন্যায়, প্রেম, মানবিকতা ও ধর্মের পথে চলার শিক্ষা দেয়। অন্যায়, অসত্য ও অশুভ শক্তির বিরুদ্ধে ন্যায় ও সত্য প্রতিষ্ঠাই শ্রীকৃষ্ণের জীবনাদর্শের অন্যতম শিক্ষা। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবে—এটাই রাষ্ট্রের প্রত্যাশা। জন্মাষ্টমীর এই আয়োজন সমাজে সম্প্রীতি ও সৌহার্দের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার বলেন, ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে। সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু ধর্মীয় বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়; তাঁর জীবনাদর্শ মানবিকতা, ন্যায় ও কল্যাণের পথ দেখায়। নতুন প্রজন্মের কাছে এসব মূল্যবোধ তুলে ধরতে ধর্মীয় ও সামাজিকভাবে এ ধরনের আয়োজনের গুরুত্ব রয়েছে।

বিকেল ৫টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মায়ের বাড়ি মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

দিনব্যাপী কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মন্দির ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং ভক্তরা অংশ নেন। জন্মাষ্টমী উপলক্ষে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!