বাংলাদেশ, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও ধর্মীয় নানা কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন মন্দির ও আশ্রমে দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজন করা হয়।

সকালে নকিপুর সার্বজনীন হরিসভা মন্দির প্রাঙ্গণে মাঙ্গলিক অনুষ্ঠান ও হোমযজ্ঞের মধ্য দিয়ে শোভাযাত্রার শুরু হয়। পরে শোভাযাত্রাটি উপজেলার গোপালপুর ঐতিহাসিক শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে শিশু-কিশোর, তরুণসহ বিভিন্ন বয়সী ভক্তরা অংশ নেন। শোভাযাত্রায় অনেকে শ্রীকৃষ্ণ ও রাধার সাজে অংশ নেন।

শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা, আরতি, কীর্তন, দীপ প্রজ্বলন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। এতে হাজারো ভক্তের উপস্থিতি ছিল। এ ছাড়া জন্মাষ্টমী উপলক্ষে মন্দির ও আশ্রমগুলোতে ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব শুধু সনাতন ধর্মাবলম্বীদের জন্য নয়, গোটা মানবজাতির জন্য কল্যাণকর। তাঁর জীবন ও উপদেশ মানুষকে সত্য, ন্যায় ও মানবতার পথে চলতে অনুপ্রেরণা দেয়।

শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির (ইসকন)-এর অধ্যক্ষ শ্রীপাদ কৃষ্ণ সখা দাস ব্রহ্মচারীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ ও সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদ।

অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু পরিষদ, হিন্দু মহাজোট ও পূজা উদ্‌যাপন ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জন্মাষ্টমীর অনুষ্ঠান শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১০

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১১

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১২

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

১৩

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

১৪

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

১৫

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

১৬

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১৮

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

১৯

পাইকগাছায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

২০
error: Content is protected !!