
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরস এর ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার পারুলিয়াস্থ পাবলিক লাইব্রেরিতে দ্য এডিটরস এর দেবহাটা অফিসের আয়োজনে এবং উপজেলা প্রতিনিধি ও দেবহাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এমএ মামুনের ব্যবস্থাপনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক ও দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা প্রভাষক আবু তালেব মোল্লা।
বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্র কান্ত মল্লিক, পারুলিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি সুমন পারভেজ বাবু, সুজন ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপ্পি, ফরহাদ হোসেন (সবুজ), সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, কোষাধ্যক্ষ এসকে অভি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য রহুল আমিন, সাংবাদিক উত্তম রায় প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দ্য এডিটরস বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে কাজ করছে।
সভায় বক্তারা দ্য এডিটরস এর সাফল্য কামনার পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমানুষের অধিকার ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির বর্ষপূর্তি উদযাপনে কেক কাটেন।
মন্তব্য করুন