বাংলাদেশ, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথম শ্রেণীর ক্রিকেট: ৭০ হাজার থেকে এক লাফে দেড় লাখ হচ্ছে ম্যাচ ফি

ডেস্ক রিপোর্ট: দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে এবার বড় আর্থিক পরিবর্তন আসছে। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) একটি ম্যাচ খেললেই সর্বোচ্চ দেড় লাখ টাকা ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা।

এত দিন প্রথম শ্রেণীর ক্রিকেটে একটি ম্যাচের জন্য সর্বোচ্চ ৭০ হাজার টাকা পেতেন ক্রিকেটাররা। ওয়ার্কিং কমিটির সভা শেষে বিসিবি সভাপতি এমন ঘোষণা দিয়েছেন।

শুধু প্রথম শ্রেণীর ক্রিকেটেই নয়, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি ক্রিকেটেও নারী-পুরুষ উভয় ক্রিকেটারের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

অতীতে জাতীয় লিগ, ঢাকা লিগ ও বিসিএলের মতো ঘরোয়া টুর্নামেন্ট ছিল।

নতুন করে তামিমের বোর্ড একটি টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে। সবকিছুই প্রায় চূড়ান্ত।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ঘরোয়া ক্রিকেটে নতুন এই টুর্নামেন্টের নাম ঘোষণা করা হবে। এই টুর্নামেন্টে তিন ফরম্যাটেই ক্রিকেট খেলার সুযোগ পাবেন স্থানীয় ক্রিকেটাররা।
আসন্ন এই টুর্নামেন্ট থেকেই নতুন ম্যাচ ফি পাওয়া শুরু করবেন ক্রিকেটাররা।

এত দিন প্রথম শ্রেণীর ক্রিকেটারদের ম্যাচ ফির পরিমাণ নিয়ে প্রশ্ন ছিল দীর্ঘদিনের। তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠনের পর ম্যাচ ফি ৭০ হাজার টাকা করা হয়েছিল প্রথম শ্রেণীর ক্রিকেটে। যদিও এরপর জাতীয় লিগ হয়নি। নতুন মৌসুম শুরু হওয়ার আগে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হলো।

প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রতি ক্রিকেটারদের আগ্রহ বাড়ানো এবং এই ফরম্যাটের আর্থিক কাঠামো শক্তিশালী করাও বিসিবির এই সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য। জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের জন্য ঘরোয়া ক্রিকেটই আয়ের প্রধান উৎস। ফলে ম্যাচ ফি বৃদ্ধির সিদ্ধান্ত তাদের পেশাদার ক্যারিয়ারে বড় প্রভাব ফেলতে পারে।

প্রথম শ্রেণীর ক্রিকেটে ম্যাচ ফি ছাড়াও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দ্বিগুণ বেড়েছে ম্যাচ ফি। আগে ওয়ানডেতে ৫০ হাজার টাকা ম্যাচ ফি পেলেও এখন থেকে পাবেন ১ লাখ টাকা। অন্যদিকে, ২০ ওভারের ক্রিকেটে ৪০ হাজার টাকার বদলে এখন থেকে ৮০ হাজার টাকা করে পাবেন শান্ত-মিরাজরা।

পুরুষদের পাশাপাশি মেয়েদের ক্রিকেটেও ম্যাচ ফি বাড়ানো হয়েছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে মেয়েরা তিন দিনের ম্যাচ খেলে। সামনে চার দিনের ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে বিসিবির। তিন ফরম্যাটেই দ্বিগুণ বেড়েছে মেয়েদের ম্যাচ ফি। চার দিনের ম্যাচে মেয়েরা এখন থেকে ৪০ হাজার, ওয়ানডেতে ৩০ হাজার এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা করে পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১০

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১১

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১২

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

১৩

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

১৪

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

১৫

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

১৬

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১৮

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

১৯

পাইকগাছায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

২০
error: Content is protected !!