বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ফাউন্ডেশনের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিমের সঞ্চালনায় এবং সভাপতি সাংবাদিক এম এ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্যামনগরের বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফাউন্ডেশনের উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা আবু ইউসুফ কাসেমি, উপদেষ্টা কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য, উপদেষ্টা মো. আবুল কালাম আজাদ, উপদেষ্টা গাজী আব্দুল ওহাব, উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম সরদার, উপদেষ্টা মো. সোহেল রানা সরদার, উপদেষ্টা গাজি রবিউল ইসলাম, ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রাশিদুল ইসলামসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক এম এ রশিদ বলেন, মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে উপকূলীয় এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নয়, মানুষের কল্যাণকে প্রাধান্য দিয়ে ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরো বলেন, দুর্যোগপ্রবণ উপকূলীয় শ্যামনগরে মানুষের নানা সংকট মোকাবিলায় স্বেচ্ছাসেবীদের আরও সংগঠিত করা প্রয়োজন। এ লক্ষ্যে দুর্যোগকালীন সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, রক্তদান ও চিকিৎসা সহায়তা, যুবসমাজকে স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করা এবং বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০