
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দকাটি, টোনা ও বাঁশদাহসহ বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের অংশগ্রহণে এই মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় নারী-পুরুষ, কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সী ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি গোবিন্দকাটি থেকে বের হয়ে বেড়াখালী নতুনহাটসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় গোবিন্দকাটিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে ভক্তবৃন্দের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ, সত্য, ন্যায়, মানবতা ও শান্তির বাণী অনুসরণের আহ্বান জানান।
মন্তব্য করুন