
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ৫ম ও ৮ম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত ৬৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিদ্যালয়ের মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩০ জন, ৮ম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত ১১ জন এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ৫ম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত ২৭ জন শিক্ষার্থী রয়েছেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ.এইচ.এম ডা. মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ডা. শেখ আকছেদুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মুঈদ, সিনিয়র শিক্ষক আহছান কবির টুটুল, মো. হাবিবুল্লাহ, অবকাশ চন্দ্র খাঁ, ইডা সংস্থার পরিচালক মো. আক্তার হোসেন, এসডিএফ-এর পরিচালক মো. আশরাফুল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. সালাউদ্দিন ও সাংবাদিক মো. নাসিম, মনিরুজ্জামান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. আনোয়ারুল ইসলাম।
মন্তব্য করুন