বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩ সেপ্টেম্বর ২০২৬, ২:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে সন্তানের অত্যাচার থেকে বাঁচতে থানায় বাবার অভিযোগ

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জে সন্তানের অত্যাচার সহ্য করতে না পেরে থানায় লিখিত অভিযোগ করেছেন এক বাবা।

এতে ছেলে মাসুম বিল্লাহের বিরুদ্ধে মারধর, হত্যার হুমকি, বাড়ি থেকে বের করে দেওয়া ও আগুন দিয়ে ঘর পোড়ানোর হুমকির অভিযোগ আনা হয়েছে।

অভিযোগকারী মোঃ শফিকুল ইসলাম (৬৬) মুন্সীগঞ্জ ইউনিয়নের ধানখালী পূর্ব এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্পত্তির লোভ ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বাবা শফিকুল ইসলাম, তার বর্তমান স্ত্রী হাসিনা খাতুন (৪৫) এবং নিজের প্রথম স্ত্রী হোসনেয়ারা পারভীনকে গালিগালাজ ও মারধর করে আসছিলেন মাসুম বিল্লাহ।

অভিযোগে আরও বলা হয়, মাসুম বিল্লাহর প্রথম স্ত্রীর ঘরে ১২ বছর বয়সী একটি ছেলে ও আড়াই বছর বয়সী একটি মেয়ে রয়েছে। কিন্তু তাদের দেখভাল করে না।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মাসুম বিল্লাহ মুন্সীগঞ্জে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করেন। সেখানে প্রশিক্ষণ দিতে গিয়ে আড়পাঙ্গাশিয়া গ্রামের সুকুমার মণ্ডলের মেয়ে মোহনা রানী মণ্ডলের সঙ্গে তার পরিচয় ও পরে বিয়ে হয়। ইতোপূর্বে তার নৈতিক স্খলনের একাধিক প্রমাণ রয়েছে।

অভিযোগে বলা হয়, কয়েকদিন আগে পারিবারিক বিষয় নিয়ে মাসুম বিল্লাহ তার প্রথম স্ত্রী হোসনেয়ারা পারভীনকে মারধর করে আহত করেন। তাকে উদ্ধার করতে গেলে বাবা শফিকুল ইসলামও মারধরের শিকার হন। পরে আহত হোসনেয়ারা পারভীনকে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মারধরে বাধা দিতে গেলে অভিযোগকারীর জামাতা শামীম হোসেনকেও মারধরের চেষ্টা করা হয়। এমনকি ঘরবাড়িতে আগুন দিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে শফিকুল ইসলাম অভিযোগে বলেন, যেকোনো সময় তার ও তার স্ত্রীর ওপর হামলা করে হত্যা করতে পারে এবং বসতঘরে আগুন ধরিয়ে দিতে পারে।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ মাসুম বিল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নাম্বরটি বন্ধ পাওয়া যায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় ৪শ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ

শ্যামনগরে সন্তানের অত্যাচার থেকে বাঁচতে থানায় বাবার অভিযোগ

২০২৭ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে, তারিখ ঘোষণা

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ‘ঘুষের হাট’, ২ লাখ রাজস্ব আদায়ে ঘুষ ২৩ লাখ

সাতক্ষীরায় তিনটি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ যুবক আটক

সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি’, পাওয়া যাবে স্বাস্থ্য–শিক্ষাসহ সব সেবা

সুন্দরবনের কোলে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিডিএফ প্রেসক্লাবে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তালতলা থেকে কোহিনুরের ম-র-দেহ উদ্ধারের পেছনে অনেক গল্প

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

১০

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

১১

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

১২

নজরুল বর্ষে সাতক্ষীরার সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

১৩

ঘেরের বেড়িতে লাগানো ৩০০ কুমড়া গাছ কেটে সাবাড়

১৪

কালিগঞ্জের ভাড়াশিমলায় বৃক্ষরোপণ কর্মসূচি

১৫

সাতক্ষীরায় জামায়াতের দাওয়াতি অভিযান

১৬

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

১৭

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়াল

১৮

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১৯

ইতিহাস গড়ে বিদেশের মাটিতে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

২০
error: Content is protected !!