
উপকূলীয় প্রতিনিধি: সুন্দরবনের কোলে উদযাপিত হলো মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরস’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টায় শ্যামনগরের সুন্দরবন প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি ও দ্য এডিটরস এর উপকূলীয় প্রতিনিধি বিলাল হোসেন এর সভাপতিত্বে অংশ নেন সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি.এম মাসুম বিল্লাহ, যুগ্ম সম্পাদক স.ম ওসমান গনী সোহাগ, শ্যামনগর প্রেসক্লাবের সদস্য অনাথ মন্ডল, সিনিয়র সাংবাদিক উৎপল মন্ডল, আগামীর সময় ও দ্য এডিটরস এর শ্যামনগর প্রতিনিধি সুলতান শাহজাহান, সংবাদকর্মী পরিতোষ বৈদ্য, কন্টেন্ট ক্রিয়েটর রাজু আহমেদসহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
শুরুতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
পরে দ্য এডিটরস-এর পথচলা, স্থানীয় সাংবাদিকতায় এর ভূমিকা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের দায়িত্বশীলতা নিয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, একটি গণমাধ্যম শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়; সমাজের অসঙ্গতি তুলে ধরা, মানুষের কথা বলা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে সামনে আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দ্য এডিটরস-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
মন্তব্য করুন