বাংলাদেশ, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নজরুল বর্ষে সাতক্ষীরার সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

ডেস্ক রিপোর্ট: নজরুল বর্ষকে ঘিরে সাতক্ষীরায় জেলার সবচেয়ে বড় ও নান্দনিক সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি শুরু করেছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ।

কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীলতা, অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী এ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী শহরের কামালনগরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জেলা শাখার কার্যকরী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শরীফুল্লাহ কায়সার সুমন।

সভায় নবনির্বাচিত কমিটির অভিষেক, সদস্য ও সম্পাদকমণ্ডলীর দায়িত্ব বণ্টন এবং সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে স্কুল কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়।

একই সঙ্গে নজরুল বর্ষের প্রধান অনুষ্ঠানকে জেলার সবচেয়ে বৃহৎ ও নান্দনিক সাংস্কৃতিক আয়োজনে রূপ দিতে বিভিন্ন করণীয় নির্ধারণ করা হয়।

সভায় শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, নজরুল আমাদের অসাম্প্রদায়িকতা, মানবতা ও প্রতিবাদের চেতনার প্রতীক। তাই নজরুল বর্ষের আয়োজনকে শুধু একটি অনুষ্ঠান নয়, সাতক্ষীরার সাংস্কৃতিক ইতিহাসে স্মরণীয় একটি অধ্যায় হিসেবে প্রতিষ্ঠা করা দরকার।

সহ-সভাপতি গুলশান আরা বলেন, নজরুলের সাহিত্য ও সংগীতের সঙ্গে শিশু-কিশোরদের পরিচয় ঘটাতে স্কুল কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদকমণ্ডলীর সদস্য নয়ন ভট্টাচার্য বলেন, দায়িত্ব ভাগ করে পরিকল্পিতভাবে কাজ করলে বড় আয়োজনটি সফল ও অর্থবহ করা সম্ভব।

কোষাধ্যক্ষ আমিনা বিলকিস ময়না বলেন, আয়োজনের প্রতিটি ক্ষেত্রে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় প্রতাপ কুমার সরদার, সুজন কুন্ডু, তনয়া তাহরিন, তনয়া তাহরিণ মেধা শায়নী, সুকুমার দাশ বাচ্চু, আতিকুর রহমান জাকু, সুশংকর রায়, মামনি বিশ্বাস, কেয়া চৌধুরী, রওনকই আহমেদ প্রাপ্তি ও মিতু মন্ডলসহ কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের কোলে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিডিএফ প্রেসক্লাবে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তালতলা থেকে কোহিনুরের ম-র-দেহ উদ্ধারের পেছনে অনেক গল্প

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

নজরুল বর্ষে সাতক্ষীরার সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

ঘেরের বেড়িতে লাগানো ৩০০ কুমড়া গাছ কেটে সাবাড়

কালিগঞ্জের ভাড়াশিমলায় বৃক্ষরোপণ কর্মসূচি

সাতক্ষীরায় জামায়াতের দাওয়াতি অভিযান

১০

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

১১

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়াল

১২

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১৩

ইতিহাস গড়ে বিদেশের মাটিতে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

১৪

১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে র‍্যাবের ১১ তলা সদর দপ্তর

১৫

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন তারেক রহমান: ত্রিবেদী

১৬

কয়রায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭

কমলো দাম, ১২ কেজির এলপিজি ১৫৮৫ টাকা

১৮

আশাশুনিতে সারের দোকান পরিদর্শনে কৃষি কর্মকর্তা

১৯

বাড়লো সয়াবিন তেলের দাম

২০
error: Content is protected !!