
মেহেদী হাসান শিমুল: মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরস এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে সদর উপজেলার বিডিএফ প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে বিডিএফ প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান দ্য এডিটরস এর প্রতিবেদক মেহেদী হাসান শিমুল।
বিডিএফ প্রেসক্লাবের সভাপতি জি.এম আমিনুল হকের সভাপতিত্বে ও সহ-সভাপতি মুকুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন ধুলিহর-ব্রহ্মরাজপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি এবং সাতক্ষীরা সিটি কলেজের ইসলামিক ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের প্রধান শেখ আব্দুল ওয়াদুত, সাতক্ষীরা সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক মো.খোরশেদ আলম, ৮নং ধুলিহর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তাকদির আহসান রুবেল, ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম.এ হাসান, ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক ইমদাদুল ইসলাম (দুলু), শুপারিঘাটা পুলিশ ক্যাম্পের আইসি মো.হাবিবুর রহমান, ইসলামি বক্তা মাওলানা মনিরুল ইসলাম (ফারুকী), ঋশিল্পী সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ মান্নান, বিডিএফ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন (বাবু) , সেক্রেটারি মোঃ আরশাদ আলী, অর্থ সম্পাদক শরিফুল আলম (রানা), সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, দপ্তর সম্পাদক ইমরান হোসেন, সাংবাদিক মোস্তাকীম হোসাইন, মো.শাহাদাত হোসেন (রাজ), রুহুল কুদ্দুছ, জাহিদ হাসান, ব্রহ্মরাজপুর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো.সাইফুল্লাহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরস এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
মন্তব্য করুন