
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দাওয়াতি অভিযান চালিয়েছে জামায়াত।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিউ মার্কেটের অলিগলি চায়ের দোকানে পরিচালিত এই দাওয়াতি অভিযানে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, পৌর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও সাবেক ছাত্রনেতা আব্দুল গফুর প্রমুখ।
এসময় জামায়াত নেতৃবৃন্দ পথচারী, ব্যবসায়ী ও চায়ের দোকানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং জামায়াতের আদর্শ ও কার্যক্রম সম্পর্কে অবহিত করে সহযোগী সদস্য হওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন