
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের দাতপুর ইটভাটা সংলগ্ন সড়কের পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্য চক্রবর্তী।
ব্রেকিং দ্য সাইলেন্সের বাস্তবায়নে এবং টিডিএইচের সহযোগিতায় ‘স্পিড কল’ প্রকল্পের আওতায় এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধনকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্য চক্রবর্তী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা কো-অর্ডিনেটর প্রবীর নকরেক, ইউপি সদস্য আব্দুল খালেক, মহিলা ইউপি সদস্য আলেয়া খাতুন, ফ্যাসিলেটেটর জেসমিন নাহার, মাস্টার কোর্স এস এম শাহাদাত প্রমুখ।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন