
উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী, পুরুষ ও যুবদের নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি শক্তি প্রকল্প অফিসে দুই দিনব্যাপী (২-৩ সেপ্টেম্বর) এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি পিসি আরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রুপন রায়। সহায়ক প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অর্পনা মল্লিক ও ললিতা রানী।
প্রশিক্ষনে ২টি ইউনিয়নের নারী দলের ১৫ জন, যুব দলের ৫ জন ও পুরুষ দলের ৫ জনসহ মোট ২৫ জন সদস্য অংশ নেন।
প্রশিক্ষণে অপর্ণা মল্লিক, নেতা, নেতৃত্ব, নেতার ধরণ, নেতার গুণাবলী বিষয়ে এবং ললিতা রাণী মিস্ত্রি নির্বাহী কমিটির দায়িত্ব, কর্তব্য ও সভা পরিচালনার বিষয় নিয়ে আলোচনা করেন।
মন্তব্য করুন