বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদে তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন ছিল সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের (গাজী নজরুল ইসলাম)। তবে তিনি সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন না। ফলে জাতীয় সংসদে উত্থাপনের জন্য নির্ধারিত থাকার পরও তার লিখিত প্রশ্ন বাতিল হয়ে যায়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে গাজী নজরুল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের ক্রমিক নম্বর ছিল ৪০৮। প্রশ্নটি ছিল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে উদ্দেশ্য করে।

লিখিত প্রশ্নের মাধ্যমে গাজী নজরুল ইসলাম বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী অনুগ্রহ করে বলবেন কি, বর্তমানে দেশে শ্রম আদালতের সংখ্যা কত? সেগুলো কোথায় কোথায় অবস্থিত, এসব আদালতে বিচারাধীন মামলার সংখ্যা কত? এসব মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে?

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত প্রশ্নটি উত্থাপনের আহ্বান জানান। তবে মাইক্রোফোনে নাম ডাকার পর স্পিকার ফ্লোরের দিকে তাকিয়ে দেখেন সংসদ সদস্য নজরুল ইসলাম তার আসনে উপস্থিত নেই। সে সময় স্পিকার হাস্যরসাত্মক কণ্ঠে বলে ওঠেন, ‘জি এম তো নাই’। স্পিকারের এই তাৎক্ষণিক মন্তব্যে পুরো সংসদ কক্ষে এক হালকা হাসির সৃষ্টি হয়। স্পিকারের হাসির সঙ্গে সঙ্গে সংসদে উপস্থিত অন্য সংসদ সদস্যদেরও অনেককে হেসে উঠতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। পরে সংসদীয় কমিটির বৈঠকেও তাকে আমন্ত্রণ জানানো হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

পাইকগাছায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

প্রথম শ্রেণীর ক্রিকেট: ৭০ হাজার থেকে এক লাফে দেড় লাখ হচ্ছে ম্যাচ ফি

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

কয়রায় ৪শ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ

শ্যামনগরে সন্তানের অত্যাচার থেকে বাঁচতে থানায় বাবার অভিযোগ

১০

২০২৭ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে, তারিখ ঘোষণা

১১

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ‘ঘুষের হাট’, ২ লাখ রাজস্ব আদায়ে ঘুষ ২৩ লাখ

১২

সাতক্ষীরায় তিনটি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ যুবক আটক

১৩

সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি’, পাওয়া যাবে স্বাস্থ্য–শিক্ষাসহ সব সেবা

১৪

সুন্দরবনের কোলে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৫

বিডিএফ প্রেসক্লাবে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

তালতলা থেকে কোহিনুরের ম-র-দেহ উদ্ধারের পেছনে অনেক গল্প

১৭

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

১৮

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

১৯

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

২০
error: Content is protected !!