
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শ্যামনগর সরকারি মহসিন কলেজের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্যামনগর উপজেলা শাখা তাদের এই সংবর্ধনা দেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ আমিনুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুর রহিম, শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা রুহুল আমিন ও সাঈদী হাসান বুলবুল।
অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১০০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, বই ও স্টিকার দিয়ে সম্মাননা জানানো হয়।
মন্তব্য করুন