বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২১ ডিসেম্বর ২০২৪, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘শেখ মুজিব বড় না জিয়াউর রহমান বড়—এটা নিয়ে মাথা নষ্ট করে তাঁদের অপমান করার প্রয়োজন হয় না। যার যার স্থানে, যার যার দায়িত্বে সেই শ্রেষ্ঠ। এর জন্য কোনো সংবিধানের প্রয়োজন হয় না।’

শনিবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে ডি এস আলিম মাদ্রাসা মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিনা মূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘সংগ্রাম আর যুদ্ধ এক নয়। যুদ্ধের সূচনা হয় যেমন, তেমনি সমাপ্তিও হয়। কিন্তু একটা জাতির সংগ্রাম কোনো দিন শেষ হয় না। আজ ৫৩ বছর ধরে সংগ্রাম করতেছি, অর্থাৎ আমি স্বাধীন কিন্তু আমার জনগণের পাওনা এখনো শেষ হয়নি। প্রতিটি জাতিই সংগ্রাম করে সারা জীবন। দেশ যত দিন আছে, তত দিনই মুক্তির সংগ্রাম থাকবেই। মুক্তির সংগ্রাম আর স্বাধীনতার সংগ্রাম শব্দ দুটোই আলাদা। আর এর মানেটা বুঝতে চেষ্টা করলে শেখ মুজিব বড় না জিয়াউর রহমান বড়—এটা নিয়ে মাথা নষ্ট করে তাঁদের অপমান করার প্রয়োজন হয় না। যার যার স্থানে যার যার দায়িত্বে সেই শ্রেষ্ঠ। এর জন্য কোনো সংবিধানের প্রয়োজন হয় না।’

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘আমরা ওই মানুষজনকে বড় করতে গিয়ে ছোট করে ফেললাম। এক ১৫ আগস্টে শেখ মুজিবুরের জানাজা নামাজ পড়ার কোনো লোক পাইলাম না। আর এত বছর পরে ১৫ আগস্টে কোনো জায়গায় একটা মিলাদ মাহফিলের আওয়াজ পাইলাম না। এইবার শেখ হাসিনা নিজের হাতে তাঁর বাপেরে মেরেছে। আমি নিজে আমার এলাকায় খবর দিছি, আরে বেটা মসজিদে যা, একটু মিলাদ পড়া, কিন্তু তাঁদের খুঁজে পাইলাম না, কাজে এমন মারা মারছে তাঁর জন্য দোয়া করার লোকটাও খুঁজে পাওয়া যায় না।’

এই ছানি অপারেশন ক্যাম্পের আয়োজন ও সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওমর রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন।

এ সময় তিনি আরও বলেন, ‘তাঁকে যারা মারছে, তাঁরাই জানাজা করেছে। কয়েকজন মুসল্লি ও তিনজন হিন্দুসহ ১১ জন। আর একটি লোক পাওয়া যায়নি। গায়েবি জানাজার খবর বাংলাদেশে কোথাও হয় নাই। আওয়ামী লীগ নেতার প্রতি অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞদের কিন্তু লক্ষণ ভালো না। যার কারণে আওয়ামী লীগকে দেশে ছেড়ে পালাতে হয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, হালুয়াঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদে হোসনে খানসহ সেবা নিতে আসা রোগীরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!