বাংলাদেশ, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১৮ মে ২০২৪, ৫:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সদর উপজেলা নির্বাচনে শওকত হোসেনকে বিজয়ী করতে আ.লীগের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এস এম শওকত হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদর উজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজান আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য ও মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এসএম শওকত হোসেন।

বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসলে, জিএম কামরুল ইসলাম, অ্যাড. সামিউল ফেরদৌস, যুগ্ম সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, প্রভাষক হাসান মাহমুদ রানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শরিফুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক বিকাশ সরকার, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান ময়ূর ডাক্তার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নীলিপ কুমার মল্লিক, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিল উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুল রহমান, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল প্রমুখ।

এসময় ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আগামী ২৯ মে সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এস এম শওকত হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করতে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা!

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে গনেশপুর ও ভদ্রখালি চ্যাম্পিয়ন

শ্যামনগরে পতিত জমিতে ভুট্টা ও লবণ সহনশীল ধান চাষে নতুন সম্ভাবনা

পাইকগাছায় লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

আশাশুনিতে ১০ হাজার বিঘা জমিতে লোনাপানি উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের শংকা

সতর্কবার্তা : সন্ধ্যার পর ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা

কয়রায় বাজারের জায়গা দখলের ষড়যন্ত্র, ব্যবসায়ীদের মানববন্ধন

জিয়া খাল পুনঃখনন কার্যক্রম উদ্বােধনে সোমবার যশোরে আসছেন তারেক রহমান

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

১০

একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর

১১

সাতক্ষীরার আম ক্যালেন্ডার ঘোষণা

১২

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

১৩

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

১৪

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে

১৫

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

১৬

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৭

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

১৮

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

১৯

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705