বাংলাদেশ, বুধবার, ১৫ জুলাই ২০২৬
৩১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৩০ নভেম্বর ২০২৩, ১২:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘মোবারকনামা’য় মোশাররফ করিম, সঙ্গে শবনম ফারিয়া

ডেস্ক রিপোর্ট: মোশাররফ করিম। টিভি ও চলচ্চিত্রের জাঁদরেল অভিনেতা তিনি। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলার ওয়েব সিরিজ ও সিনেমাতেও সমানতালে কাজ করছেন সুনামের সঙ্গে। চাহিদার শীর্ষে থাকা এ তারকা দীর্ঘদিন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবার আরও একটি ওয়েব সিরিজে নামভূমিকায় ধরা দেবেন তিনি।

গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘মোবারকনামা’ শিরোনামের এই সিরিজের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। চলছে সম্পাদনা, মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। এমনটাই জানান নির্মাতা।

‘মোবারকনামা’ সিরিজ নিয়ে মোশাররফ করিম বলেন, ‘এক কথায় অন্যরকম গল্প ও দারুণ এক চরিত্র। একটা সিরিজ বা ওয়েব ফিল্মের ক্ষেত্রে শুটিংয়ের পরও তো অনেক যত্নের ব্যাপার থাকে। ‘মোবারক চরিত্রটি তথাকথিত কোনো হিরো টাইপ চরিত্র নয়। সে সাধারণ মানুষ। তবে সে তার জগতে একদম আলাদা। ব্যক্তিগত জীবনে মোবারক খানিকটা অগোছাল হলেও পেশাগত জায়গায় সে পরিপূর্ণ দক্ষতার সঙ্গে কাজ করে। গল্পে দেখা যায়, একটা লোক জেতার পর বোঝে লোকটা হেরে গেছে। তারপর থেকে নিজের সঙ্গে নিজের লড়াই চলে। চলে অন্তর্দ্বন্দ্ব। এরপর সেখান থেকে বেরিয়ে আসার প্রাণান্ত চেষ্টা। সেখান থেকে আবার চূড়ান্তভাবে জিতে যাওয়ার গল্প।’

এই সিরিজটিতে গুণী এই অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন শবনম ফারিয়া ও শাহনাজ সুমিসহ অনেকে।

পরিচালক গোলাম সোহরাব দোদুল বলেন, বছরের শুরুতেই সিরিজের পরিকল্পনা করি। পরিকল্পনার সময় থেকেই কেন্দ্রীয় চরিত্রের জন্য মোশাররফ করিমকে ভেবে রাখি। এরপর সময় পেলেই সিরিজের গল্প ও চরিত্র নিয়ে মোশাররফের সঙ্গে আলাপ করি। আমি মনে করি, তার ভেতরে আরও একটা মানুষ বসবাস করে। সে বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করে। কিন্তু মনের দিক থেকে মোশাররফ ভীষণ খুঁতখুঁতে স্বভাবের। কখনো সে আপস করে না। অ্যাটলিস্ট আর্ট ফর্মে। ওই চরিত্রটাই আসলে মোবারক, যে কি না আপসহীন চরিত্র। আমার তাই মনে হয়েছে, মোশাররফ সবচেয়ে সেরা পছন্দ।’

‘মোবারকনামা’ সিরিজটিতে মোশাররফ করিমকে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোরা ফাতেহির ভিডিও ফাঁস, মূহুর্তেই ভাইরাল!

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ড, পছন্দের প্রতিপক্ষ জানালেন স্পেন কোচ

মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন

দুপুরের মধ্যে ঢাকাসহ ৫ জেলায় ঝড়ের আভাস

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন

ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

১০

চট্টগ্রামে পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

১১

তালায় হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

১২

স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তালার বিএনপি নেতা মৃনাল কান্তি

১৩

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

১৪

উপজেলা ব্যবস্থা চালুর মাধ্যমে এরশাদ প্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেন: আশু

১৫

মাঠে ফ্রান্স-স্পেন, বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার হিসাব

১৬

আশাশুনিতে বৃষ্টির পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ

১৭

সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ

১৮

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান প্রদানে জেলা কমিটির সভা, আবেদন বাছাই

১৯

কালিগঞ্জে বেপরোয়া হেমায়েত বাহিনী!

২০
error: Content is protected !!