বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৩০ মে ২০২৪, ১১:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, সীমান্ত অপরাধ বৃদ্ধিতে উদ্বেগ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার সীমান্ত এলাকায় আবারও মাদক কারবারী ও চোরাচালানীদের দৌরাত্ম্য বৃদ্ধির ঘটনায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ব্যাপক তোলপাড় হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা সীমান্ত অপরাধ বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এছাড়া সভায় স্কুল ছুটির সময়ে বখাটেদের উৎপাত বৃদ্ধি, সীমান্ত নদী ইছামতি থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বালু সিন্ডিকেট ও নদীতে মাছ ধরা জেলেদের কাছ থেকে বিভিন্ন সংস্থার নামে চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী ও সংঘবদ্ধ চুরির ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনার ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও আইন-শৃঙ্খলা বাহিনীকে দিক-নির্দেশনা দেয়া হয়।

পাশাপাশি আসন্ন ঈদুল আযহাকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার পাশাপাশি উপজেলার পারুলিয়া পশু হাটে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি, ভেটেরনারি ক্যাম্প স্থাপন, সকাল সাড়ে ৭টায় উপজেলা মডেল মসজিদে ঈদুল আযহার নামাজ আদায় এবং কোরবানিকৃত পশুর বর্জ্য ও জাতীয় সম্পদ পশুর চামড়া সু-ব্যবস্থাপনায় নানামুখী সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই সেলিম রেজা, কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এসএম সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা বিজিবি ক্যাম্পের কমান্ডার আব্দুল লতিফ, আনসার ও ভিডিপি অফিসার আশালতা খাতুন, উপজেলা ইমাম সমিতির সভাপতি আব্দুস সাত্তার, দেবহাটা বিবিএমপি ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদের উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভাসহ বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০