
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহসিন আলী (৫২) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল ৯টার দিকে উপজেলার চৌবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহসিন আলী কালিগঞ্জ উপজেলার চৌমহনী এলাকার মৃত আমদ আলী মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহসিন আলী তার শ্যালক আব্দুর রশিদ গাজীর বসতবাড়ি সংলগ্ন একটি মাছের ঘেরে বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
মন্তব্য করুন