
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন ইসলামকাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও তালা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গাজী সুলতান আহমদ।
গত ৩ সেপ্টেম্বর যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস এনামুল কবীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
অনুমোদিত অ্যাডহক কমিটির অনান্য সদস্যরা হলেন, শিক্ষক প্রতিনিধি মফিদুল ইসলাম, অভিভাবক সদস্য মো. এনামুল হক ও সদস্য সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজী মোশারফ হোসেন।
এদিকে, ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হওয়ায় গাজী সুলতান আহমদকে শুভেচ্ছা জানিয়েছেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক জোয়াদ্দার, সহ-সভাপতি গাজী জাহিদুর রহমানসহ কর্মরত সাংবাদিকবৃন্দ।
মন্তব্য করুন