বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

Oplus_16908288

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ৩৩ ভোট পেয়ে সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন সামিউল আজম মনির।

তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম মোস্তফা কামাল পেয়েছেন ১২ ভোট।

সাধারণ সম্পাদক পদে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আসাদুজ্জামান লিটন। তাঁর প্রতিদ্বন্দ্বী আনিসুর রহমান সুমন পেয়েছেন ১৮ ভোট।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। পরে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

এছাড়া প্রেসক্লাবের ১১টি পদের মধ্যে আটটি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহ-সভাপতি জাহিদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন, অর্থ সম্পাদক মেহেদী হাসান মারুফ, সাংগঠনিক সম্পাদক জি এম আব্দুল কাদের, দপ্তর সম্পাদক অনাথ মণ্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আলিম, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক এস এম আলমগীর হায়দার এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ।

এ ছাড়া কার্যকরী সদস্য পদে ভোটের মাধ্যমে তিনজন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ২৬ ভোট পেয়ে শেখ সোহরাব হোসেন প্রথম সদস্য, ১৯ ভোট পেয়ে মোঃ কামরুজ্জামান দ্বিতীয় এবং ১৮ ভোট পেয়ে মোঃ আলমগীর সিদ্দিক তৃতীয় সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচনকে ঘিরে দিনভর প্রেসক্লাব প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইদ মাহমুদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী ও অধ্যাপক জি এম মাহাবুব আলম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা || মুফতি আতাউর রহমান

১০

আশুলিয়ায় বন্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ

১১

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

১২

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

১৩

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

১৪

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

১৫

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

১৬

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

১৭

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

১৮

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

১৯

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

২০
error: Content is protected !!