
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর, কালিগঞ্জ ও কলারোয়া উপজেলায় পানিতে ডুবে, বজ্রপাতে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) দিনের বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে।
সূত্র জানায়, শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার ওয়ারিয়া গ্রামে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে যায় শান্ত (৫) নামে এক শিশু। পরিবারের সদস্যরা পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয় ।
এদিকে, দুপুরে ঝাউডাঙ্গার পাথরঘাটায় বেতনা নদীতে ডুবে মৃত্যু হয় মাহিম (৩) নামে এক শিশুর।
অপরদিকে, দুপুর আড়াইটার দিকে কলারোয়ার ব্রজবাকসা গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন আব্দুল হামিদ (৫) ওরফে ঝড়ু নামে এক ব্যক্তি।
অন্যদিকে, কালিগঞ্জ উপজেলার চৌবাড়িয়া এলাকায় বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন মহসিন আলী (৫২) নামে এক ব্যক্তি। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান, কলারোয়া থানার ওসি এইচএম শাহীন এবং কালিগঞ্জ থানার ওসি এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন