বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৩ জুন ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের জোরহাটে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি ‘এএন-৩২’ (AN-32) পরিবহন প্লেন বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে জোরহাট বিমানবাহিনী ঘাঁটির ভেতরেই এ দুর্ঘটনা ঘটে। এতে উড়োজাহাজটিতে থাকা বিমানবাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন।

ভারতীয় বিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেন। নিহতদের পরিচয়ও প্রকাশ করেছে আইএএফ।

নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাবত, অগ্নিবীরবায়ু দানিশ আলম।

বিমানবাহিনী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে আসামের জোরহাটে একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের (রুটিন সর্টি) অংশ হিসেবে ওড়ার পর অবতরণের সময় প্লেনটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানঘাঁটির ভেতরেই এটি আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়।

দুর্ঘটনার পরপর বিমানবাহিনীর জরুরি উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলটি বর্তমানে কর্ডন করে রাখা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, আমরা জোরহাটে বিমানবাহিনীর পরিবহন প্লেন দুর্ঘটনার বিষয়ে অবগত হয়েছি। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আমরা অপেক্ষা করছি।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

১০

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

১১

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

১২

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

১৩

মানব পাচার প্রতিরোধে সভা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

১৬

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১৭

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১৮

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১৯

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

২০