বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৩ জুন ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট: অমিত হাসানের ম্যাচসেরা ইনিংস ও জাকের আলীর ফিনিশিংয়ে জিম্বাবুয়ে ‘এ’দলকে হারিয়ে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশ ২৯৯ রানের কঠিন লক্ষ্য তাড়া করে ১২ বল হাতে রেখেই পৌঁছে যায় জয়ের বন্দরে।

ব্যাট হাতে অমিতের ৮০, জাকের আলীর অপরাজিত ৬১, শাহাদাত হোসেনের ৫৪ ও মঈন খানের ৪৩ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ‘এ’ ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৮ রান তোলে।

দলের হয়ে দুর্দান্ত একটি সেঞ্চুরি করেন আই কাইয়া। তিনি ১১০ বলে ১০৩ রান করেন, যেখানে ছিল ৫টি চার ও ৬টি ছক্কা।
এছাড়া ম্যাথিউ ক্যাম্পবেল ৪২ ও রায়ান বার্ল ৫৪ বলে ৫০ রান যোগ করেন।

২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ পায় শক্ত ভিত।

ওপেনার শাহাদাত হোসেন ৫০ বলে ৫৪ রান করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন। এরপর দ্বিতীয় উইকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অমিত হাসান। ম্যাচসেরা এই ব্যাটার ৮৪ বলে ৮০ রানের চমৎকার ইনিংস খেলেন, যাতে ছিল ৯টি চার।
মাঝে ইয়াসির আলী ২২ রান করলেও জাকের ও মঈন ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন। জাকের ৭৫ বলে ৬১ রানে অপরাজিত থাকেন, তার ইনিংসে ছিল ৭টি চার। অন্যদিকে মঈন মাত্র ৩৬ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। শেষদিকে আব্দুল গাফফার সাকলাইন ৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

৪৮ ওভারে ৬ উইকেটে ৩০১ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ ইমার্জিং দল। জিম্বাবুয়ের হয়ে ফারাজ আকরাম ৩ উইকেট নিলেও বাংলাদেশের ব্যাটিং গভীরতার সামনে তা যথেষ্ট হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

১০

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১১

জন্মদিনে জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

১২

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১৩

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

১৪

কয়রায় দুই বেকারিকে জরিমানা

১৫

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

১৬

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

১৭

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

১৮

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

১৯

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

২০
error: Content is protected !!