বাংলাদেশ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৬ মে ২০২৩, ২:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চার্লসের অভিষেকের অপেক্ষায় ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক: রাজা তৃতীয় চার্লসের ঐতিহাসিক অভিষেকের অপেক্ষায় ব্রিটেন। যুক্তরাজ্য সময় শনিবার সকাল থেকে এই রাজ্যাভিষেক শুরু হবে।

সত্তর বছরের মধ্যে প্রথম কোন রাজ্যাভিষেক ঘিরে রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্টকে ঘোড়ার গাড়িতে করে নিয়ে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে যাওয়ার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

রাজার বাহন যে পথে যাবে, বৃষ্টির পূর্বাভাস উপেক্ষা করে সেখানে এরইমধ্যে ভিড় করতে শুরু করেছেন দর্শনার্থীরা।

বিশ্বের প্রায় ১০০টি রাষ্ট্র ও সরকার প্রধানের উপস্থিতি ঘিরে সেন্ট্রাল লন্ডনে থাকছে ব্যাপক নিরাপত্তা। একইসঙ্গে রাজতন্ত্রের বিপক্ষে প্রতিবাদ করার ঘোষণাও এসেছে।

অভিষেক অনুষ্ঠান প্রায় দুই ঘণ্টা ধরে চলবে, যা সামনা সামনি বসে দেখবেন দুই হাজার ৩০০ বিশেষ অতিথি। যার মধ্যে আছেন প্রিন্স হ্যারি, ডিউক অফ সাসেক্স, যিনি যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার একটি বাণিজ্যিক ফ্লাইটে এসে পৌঁছেছেন।

সত্তর বছর সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার ছেলে চার্লস রাজা হন। যুক্তরাজ্য ছাড়াও তিনি আরো ১৪টি দেশে তাকে রাজা হিসেবে মান্য করা হয়।

চার্লস যুক্তরাজ্য ও আরও ১৪টি রাষ্ট্রের রাজত্ব পান গত সেপ্টেম্বরে, যখন তার মা এলিজাবেথ সিংহাসনে বসার ৭০ বছর পর মারা যান।

অভিষেক অনুষ্ঠান উদযাপনের জন্য কয়েক মাস ধরে ব্যাপক পরিকল্পনা করা হয়। ৪০তম এই অভিষেক ১০৬৬ সালের পর আবারো ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই ২৫ অক্টোবর

১

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

২

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

৩

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ

৪

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

৫

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য

৬

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রেজাউল ইসলাম

৭

সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

৮

৪০০ রানে ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটার

৯

পদত্যাগ করলেন ইশরাক

১০

‎ফররুখ আহমদের কবিমানস ও বাঙালি মুসলিম নবজাগরণ || ‎তারিক ইসলাম

১১

তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

১২

লালনের আখড়াবাড়িতে টাইম বোমা, বিজিবি মোতায়েন

১৩

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৪

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’

১৫

ইশরাক পদত্যাগ করবেন দুপুরে

১৬

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএন‌পি নেতা সৈয়দ ইফতেখার আলী

১৭

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

১৯

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে কাজী আলাউদ্দীন

২০