বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১০ জুন ২০২৪, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বুর্জ খলিফায় ‘চান্দু চ্যাম্পিয়ন’

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম সফল অভিনেতা কার্তিক আরিয়ান। পরবর্তী ছবি ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর জন্য লাইমলাইটে রয়েছেন এ অভিনেতা। আগামী ১৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবির ট্রেলার ও গান দর্শকের উৎসাহকে আরও বাড়িয়ে দিয়েছে।

ছবির প্রচারে রয়েছে অভিনবত্ব। এবার আইকনিক বুর্জ খলিফায় এ ছবির গ্র্যান্ড প্রমোশন করা হয়েছে। আলো ঝলমলে আকাশছোঁয়া বুর্জ খলিফায় চোখ রেখে নিজের ছবির প্রচার দেখে আবেগপ্রবণ হয়েছেন কার্তিক আরিয়ান।

সিনেমার প্রচারের সঙ্গে ছিল অগ্রিম টিকিট বুকিংয়ের ব্যবস্থা। চান্দু চ্যাম্পিয়নের ট্রেলারের ক্লিপিং-গানের শেষে আকাশচুম্বী বুর্জ খলিফায় ভেসে ওঠে অ্যাডভান্স বুকিং শুরু। যে দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দি করেছে ভক্তরা। আর সাধারণের ভিড়ে নিজের ছবির এই অভিনবত্ব উপভোগ করেছেন কার্তিক আরিয়ান।

কার্তিক আরিয়ান অভিনীত ‘চান্দু চ্যাম্পিয়ন’ প্রথম ছবি যা বিশ্বের সবচেয়ে উঁচু বহুতলে অগ্রিম বুকিংয়ের নজির গড়ল। পরিচালক কবির খান, কার্তিক আরিয়ান এবং প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার নাম উজ্জ্বল হরফে জ্বলে ওঠে বুর্জ খলিফায়।

শেষে বার্তায় লেখা, অগ্রিম বুকিং ৯ জুন থেকে। এরপর ভেসে ওঠে ছবির শিরোনাম এবং মুক্তির তারিখ ১৪ জুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তটাকে শেয়ার করে কার্তিক লিখেছেন, ‘অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। আর মাত্র পাঁচ দিন বাকি। এখুনি আপনি টিকিট বুকিং করে ফেলুন।’

প্যারা-অলিম্পিক সোনার পদক জয়ী মুরলীকান্ত পেটকরের জীবনের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘চান্দু চ্যাম্পিয়ন’। সফল কুস্তিগির হওয়ার স্বপ্ন পূরণ কীভাবে করেছিলেন মুরলীকান্ত পেটকর তা সিনেমার ফুটে উঠেছে। জীবনের প্রতিটি বাঁকে কঠিন লড়াইয়ের সম্মুখীন হয়ে জিতেছিলেন চান্দু চ্যাম্পিয়ন।

কবীর খানের নির্দেশনায় বলিউডের আপকামিং স্পোর্টস বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কার্তিক আরিয়ান। সিনেমার পোস্টারেই কার্তিকের লুক সকলকে চমকে দিয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সুন্দরবনের ‘সুন্দরী’ কি হারিয়ে যাবে? || ‎তারিক ইসলাম

১

কামালনগর কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয়ের জন্য মতবিনিময়: আর্থিক সহযোগিতার আহ্বান

২

‘আগে ভালো ছিলাম’-জনজীবনের দীর্ঘশ্বাস, রাষ্ট্রের জন্য সতর্কবার্তা || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

৩

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: শরীরে ৬ গুলির চিহ্ন

৪

আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ

৫

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

৬

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

৭

কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় উপকূলের ২৫ নারীকে সম্মাননা

৮

কালিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ!

৯

রাতের আধারে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মালঞ্চ নদীর চরের জমি দখল!

১০

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

১১

দক্ষতার দুই ডানায় ভর করে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১২

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবে না

১৩

মোংলায় প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র ৭০তম জন্মবার্ষিকী পালিত

১৪

তালায় মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

১৫

শামীমকে হত্যার উস্কানিদাতা ফজলুল হককে ধরিয়ে দিতে লেখক মহিউদ্দিন মোহাম্মদের পুরস্কার ঘোষণা

১৬

বিশ্ব মেরুদণ্ড দিবসে আলোচনা : উন্নত চিকিৎসায় সরকারি হাসপাতালে স্পাইন ইউনিট চালুর দাবি

১৭

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১৮

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

১৯

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

২০