বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৬ মে ২০২৩, ৫:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাইক্লোন মোখায় মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে ২৯

আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোচায় মিয়ানমানের নিহতের সংখ্যা বেড়েছে। সোমবার পশ্চিম মিয়ানমারের সঙ্গে ধীরে ধীরে যোগাযোগ ফেরায় এ পর্যন্ত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার (১৪ মে) ঝড়টি মিয়ানমার উপকূলে আঘাত হানে। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি এক প্রতিবেদনে ১৬ মে এসব খবর জানিয়েছে।

ইরাবতি বলছে, ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারের সিত্তেতে বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার পর্যন্ত। গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই বঙ্গোপসাগরে সবচেয়ে বড় ঝড়।

সিত্তের উত্তরপশ্চিম দিকের খাউং ডোক কার গ্রামে ২৪ জন নিহত হয়েছেন। রোহিঙ্গা ক্যাম্পের এক নেতা সামরিক জান্তার ভয়ে নাম না প্রকাশ করে এএফপিকে এই তথ্য জানান।

তিনি বলেন, রোহিঙ্গা গ্রাম ও আইডিপি ক্যাম্পের নিচু এলাকা থেকে কয়েকজনের নিখোঁজ হওয়ার শঙ্কা রয়েছে।

এএফপির ভিডিও থেকে দেখা যায়, মাছ ধরার একটি কাঠের নৌকা সৈকতে ভেঙে পড়েছে।

এদিকে মিয়ানমারের সামরিক জান্তা এক বিবৃতিতে জানিয়েছে, অন্তত পাঁচজন মারা গেছেন। বেশ কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন। এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিবৃতিতে বলা হয়, দেশজুড়ে ৮৬০টির বেশি বাড়িঘর ও ১৪টি হাসপাতাল বা ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবারও রাখাইন রাজ্যের রাজধানী সিত্তেতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল। স্থানটি দেড় লাখ লোকের আবাসস্থল। সাইক্লোন ট্র্যাকার বলছে, ঘূর্ণিঝড়টি এই অঞ্চলের ওপর দিয়েই অতিক্রম করে।

শতশত লোক যারা উঁচু স্থানে আশ্রয় নিয়েছিলেন, তারা শহরে ফিরে আসছেন। শহরের সড়কে ভাঙা গাছ ও বৈদ্যুতিক খুঁটি রয়েছে।

স্থানীয় উদ্ধারকর্মী কো লিন লিন এএফপিকে বলেন, শহরে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ২৫ জন অন্তত আহত হয়েছেন। এটি এখনও জানা যায়নি এই পাঁচজনের কেউ সামরিক জান্তার বিবৃতিতে দেওয়া তালিকায় রয়েছেন কি না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাভারে জেএমবির আস্তানা!

নিঃস্বার্থ সমাজসেবায় উপকূল রাঙাচ্ছেন কামরুজ্জামান

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালানো ২ আসামি গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

১০

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

১১

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

১২

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

১৩

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

১৪

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

১৫

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১৬

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১৭

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১৮

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৯

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

২০
error: Content is protected !!