বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১১ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
৯ মে ২০২৪, ৭:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় দেড় টন অপরিপক্ক গোবিন্দভোগ আম বিনষ্ট

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় দু’দিনে পৃথক অভিযান চালিয়ে জব্দকৃত রাসায়নিক দিয়ে পাকানো দেড় টন গোবিন্দভোগ আম বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ মে) রাতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান উপজেলার গাজীরহাট, কামটা এবং বৃহস্পতিবার (৯ মে) সকালে ঈদগাহ এলাকা থেকে এই আমের চালান জব্দ করেন। পরে জব্দকৃত আম দেবহাটা ফুটবল মাঠে প্রকাশ্যে গাড়ির চাকায় পিষে বিনষ্ট করা হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, সাতক্ষীরার গোবিন্দভোগ, হিমসাগর, ল্যাংড়াসহ নানা প্রজাতির সুস্বাদু আম সারাদেশে এ জেলার পরিচিতি, সুনাম ও ঐতিহ্যকে বহন করে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে অপরিপক্ক আম রাসায়নিক দিয়ে পাকিয়ে সারাদেশে সরবরাহের মধ্যদিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করছেন। এতে একদিকে দেশজুড়ে সাতক্ষীরার আমের সুনাম যেমন নষ্ট হচ্ছে, অপরদিকে রাসায়নিক মেশানো আম খাওয়ার ফলে মানুষের ব্যপক স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে। আম পরিপক্ক হওয়ার নির্ধারিত সময়ের আগে যাতে রাসায়নিক মেশানো সাতক্ষীরার আম কোনভাবেই দেশের বাজারে ছড়িয়ে না পড়ে সেজন্য জেলা ও উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

আম বিনষ্টকালে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১০

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১১

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১২

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

১৪

আশাশুনিতে ভুল বালাইনাশক ব্যবহার করে ৮০ লক্ষাধিক টাকা ক্ষতির মুখে তরমুজ চাষী

১৫

রাতের আধারে বাড়ির গেটে ঝুলিয়ে রাখা হলো ‘বোমা সদৃশ’ ৩ বস্তু, আতঙ্ক

১৬

শার্শায় পুরাতন সিলেবাসে পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী

১৭

কালিগঞ্জে ছেলেধরা গুজব, শেষ পর্যন্ত যা জানা গেল

১৮

ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের কালো পতাকা মিছিল

১৯

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705