বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১ জুলাই ২০২৪, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

একদিকে উচ্ছেদ অভিযান, অন্যদিকে আশ্রয় হারানো মানুষের আর্তনাদ

মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: একদিকে চলছে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান, অন্যদিকে আশ্রয় হারানো ভূমিহীনদের আর্তনাদ। পরিবার পরিজন নিয়ে কোথায় যাবেন, কোথায় পাবেন মাথাগোজার ঠাই তা নিয়ে বিলাপ করতে করতে অনেকেই যাচ্ছেন মূর্ছা। তাদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে সাতক্ষীরা শহরের ইটাগাছা-বাঙালের মোড় এলাকার পরিবেশ।

সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক উন্নয়নের লক্ষ্যে সোমবার (১ জুলাই) সড়ক ও জনপথ বিভাগ এই উচ্ছেদ অভিযান শুরু করে। এসময় বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় সকল অবৈধ স্থাপনা। এতে মাথা গোজার ঠাই হারিয়েছে ইটাগাছা বস্তির শতাধিক পরিবার। পরনের পোশাকও বের করতে পারেননি অনেকে।

ইটাগাছা বস্তির জবেদা বেগম বিলাপ করতে করতে বলেন, বৃষ্টির দিনে প্রতিবন্ধী মেয়েদের নিয়ে কোথায় যাবো? কোথায় থাকবো? কি হবে আমাদের? ভিক্ষা করে সংসার চালায়। দুই প্রতিবন্ধী মেয়েকে নিয়ে খুপড়ি ঘর বেধে বহুবছর ধরে এখানে থাকি। স্বামী ছিল, সেও ছেড়ে চলে গেছে। যে ঘরখানা ছিলো তাও কেড়ে নিলো। এখন যাব কোথায়?

জবেদার মতো গৃহহীন হয়ে পড়েছে রোকেয়া, লিলি, জাহারানা, রিক্তাসহ অসংখ্য নারী প্রধান পরিবার। এদের কেউ স্বামী পরিত্যাক্তা, কেউবা বিধবা। রাস্তার পাশের সড়ক ও জনপথ বিভাগের জমিতে সন্তান সন্তানাদি নিয়ে বসবাস করতেন তারা। তবে, এক দুই বছর নয়, এদের কেউ কেউ এই বস্তিতে ঠাই নিয়েছেন দুই তিন যুগ আগে।

জবেদার একটু পাশে ঘর থেকে জিনিসপত্র বের করে নিয়ে মাঠের ধারে নাতনিকে নিয়ে বসে ছিলেন জামের আলী। কান্নাজিড়ত কণ্ঠে তিনি বলেন, পথে বসে গেছি। এই ছোট বাচ্ছা নিয়ে কোথায় যাবো জানি না। যা ছিলো সব ভেঙে চুরে দেছে। সব শেষ। আল্লাহই জানে আমাদের কপালে এখন কি আছে।

রেশমা নামে আরেক নারী বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে এই জায়গায় থাকি। এখন আমাদের আর মাথাগোজার ঠাই নেই।

সোমবার (১ জুলাই) শুরু হওয়া উচ্ছেদ অভিযানে সড়কের জায়গায় থাকা গ্যারেজ, কলেজের গেট, বাসাবাড়ি ও দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন।

তিনি বলেন, এর আগে কয়েকবার সকলকে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হয়। নোটিশ দেওয়া হয়। কিন্তু কেউ তাতে কর্ণপাত করেনি। সাতক্ষীরা থেকে শ্যামনগর পর্যন্ত এই অভিযান চলবে এবং খুব দ্রুতই সাতক্ষীরা-কালিগঞ্জ-শ্যামনগর সড়ক উন্নয়নের কাজ শুরু হবে।

এদিকে, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ বলেন, সড়ক উন্নয়ন খুবই কাঙ্ক্ষিত। কিন্তু আশ্রয় হারানো মানুষগুলো যাবে কোথায়? বার বার বলা সত্ত্বেও তাদেরকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন মানুষগুলোকে পুনর্বাসনের উদ্যোগ নিতে নির্দেশ দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

মৃত্যুকে স্মরণ করলে গোনাহ থেকে বেঁচে থাকা যায়

নিজের নামে টিভি চালু করলেন ট্রাম্প

গাবুরায় এম‌পি গাজী নজরু‌লের ২য় স্ত্রী ম‌রিয়‌মের দাফন সম্পন্ন

১০

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

১১

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

১২

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

১৩

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

১৪

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৫

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

১৬

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১৭

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

১৮

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

১৯

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

২০