বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ সেপ্টেম্বর ২০২৪, ৮:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৭৫ লাখ টাকা উধাও

ডেস্ক রিপোর্ট: চাঁদপুরের মতলব উত্তরে অগ্রণী ব্যাংকের ছেংগারচর বাজার শাখার ভল্ট থেকে ৭৫ লাখ ২০ হাজার টাকা নিয়ে ব্যাংকটির ক্যাশ কর্মকর্তা দীপঙ্কর ঘোষ উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত ২৯ আগস্ট টাকা নিয়ে যাওয়ার পর ওই কর্মকর্তা আর ব্যাংকে আসেননি। এ ঘটনায় মতলব উত্তর থানায় মামলা করেছেন ব্যাংকের ব্যবস্থাপক মো. ইউসুফ মিয়া।

অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা দীপঙ্কর ঘোষের বাড়ি মানিকগঞ্জ জেলায়। তিনি ২০১৯ সালে অগ্রণী ব্যাংকের মতলব উত্তর থানার ছেংগারচর বাজার শাখায় যোগদান করেন। তিনি উপজেলার ছেংগারচর এলাকায় ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের পাশে একটি ভাড়া বাসায় একাকি থাকতেন। বর্তমানে বাসাটি তালাবদ্ধ। তার মুঠোফোনও বন্ধ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট ব্যাংকের ব্যবস্থাপক ও অন্যা কর্মকর্তারা এসে দেখেন ব্যাংকের ভল্ট খোলা এবং সেখানে ৭৫ লাখ ২০ হাজার টাকা নেই। এরপর থেকে দীপঙ্করের কোনো হদিস পাওয়া যায়নি। ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিষয়টি জানাজানি হলে কর্তৃপক্ষের টনক নড়ে। ২৯ আগস্ট ব্যাংকের ব্যবস্থাপক ইউসুফ মিয়া বিষয়টি অগ্রণী ব্যাংকের চাঁদপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) তপন চন্দ্র সরকারকে জানান। এরপর ২ সেপ্টেম্বর ওই কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবস্থাপক থানায় মামলা করেন।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. ইউসুফ মিয়া জানান, অর্থ আত্মসাতের ঘটনা তদন্তে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ের উদ্যোগে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। সেখানকার একজন জ্যেষ্ঠ প্রধান কর্মকর্তার (এসপিও) নেতৃত্বে ২ সেপ্টেম্বর থেকে তদন্ত ও নিরীক্ষা (অডিট) চলছে। প্রাথমিক তদন্তে ওই ক্যাশ কর্মকর্তা ব্যাংকের ভল্ট থেকে ৭৫ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে সত্যতা পাওয়া গেছে।

অভিযোগের ব্যাপারে জানতে ওই কর্মকর্তার মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

মতলব উত্তর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন বলেন, ব্যাংকের অর্থ আত্মসাতের ঘটনায় করা মামলার তদন্ত চলছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

২

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

৩

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৪

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৫

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৬

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৮

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৯

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

১০

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১১

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১২

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১৩

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৪

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৫

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৬

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৭

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৮

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৯

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০