বাংলাদেশ, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
৫ মে ২০২৩, ৩:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাজারে সাতক্ষীরার আম, রপ্তানির অনিশ্চয়তা কাটছে

মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: অবশেষে সাতক্ষীরা থেকে আম রপ্তানির অনিশ্চয়তা কাটতে শুরু করেছে। আমের বাম্পার ফলন হলেও ক্রেতা সংকটে চলতি মৌসুমে সাতক্ষীরা থেকে আম রপ্তানিতে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

রপ্তানির লক্ষ্যে বৃহস্পতিবার (৪ মে) জেলার কলারোয়া, সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলার বিভিন্ন আম বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশ ফল সবজি ও সহযোগী পণ্য রপ্তানিকারক সমিতির প্রতিনিধিরা। এর মধ্যদিয়ে আম রপ্তানিতে আশার আলো দেখছেন চাষীরা।

এদিকে, শুক্রবার (৫ মে) সাতক্ষীরার বাগান থেকে আনুষ্ঠানিকভাবে গোবিন্দভোগ ও গোপালভোগ আম বাজারজাত করা শুরু হয়েছে।

প্রথম দিন বাজারে গোবিন্দভোগ আম ১৭০০ টাকা থেকে ২০০০ টাকা মণ বিক্রি হয়েছে।

জেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলার চার হাজার ১১৫ হেক্টর জমিতে আম চাষ করেছেন ১৩ হাজার ১০০ জন চাষী। এর মধ্যে সদর উপজেলায় এক হাজার ২৩৫ হেক্টর, কলারোয়ায় ৬৫৫ হেক্টর, তালায় ৭১৫ হেক্টর, দেবহাটায় ৩৭০ হেক্টর, কালিগঞ্জে ৮৩৫ হেক্টর, আশাশুনিতে ১৪৫ হেক্টর ও শ্যামনগরের ১৬০ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ৫০০ মেট্রিক টন আম।

আবহাওয়া অনুকূলে থাকায় এবছর সাতক্ষীরায় আমের বাম্পার ফলন হয়েছে এবং এ মৌসুমে সাতক্ষীরা থেকে ২২৫ কোটি টাকার আম বিক্রির প্রত্যাশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার আম ব্যবসায়ী ব্লিপব ভট্টাচার্য সোনা বলেন, গত বছর উৎপাদন কম হওয়ায় লোকসান হয়েছিল। এবার আমের বাম্পার ফলন হয়েছে। বাগান লিজ নিলে তার পেছনে অনেক টাকা খরচ হয়। বাগান পরিচর্যা, পোকামাকড় মুক্ত করতে ওষুধ প্রয়োগ, ফলনের পর বাজারজাত ও শ্রমিকের পেছনে অনেক টাকা ব্যয় হয়। তারপরও এবার আশা করছি, লাভের মুখ দেখবো।

রপ্তানিযোগ্য আমচাষী সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল এলাকার রফিকুল ইসলাম জানান, চলতি মৌসুমে তিনি ১০ বিঘা জমিতে হিমসাগর, গোবিন্দভোগ ও ল্যাংড়া আম চাষ করেছেন। অন্য বছরের তুলনায় চলতি মৌসুমে প্রতিটি গাছে প্রচুর আম ধরেছে। তবে, এখনো আম রপ্তানির বিষয়ে তাদের সাথে কোনো কোম্পানি যোগাযোগ করেনি। রপ্তানি করতে না পারলে তাদের বাধ্য হয়ে স্থানীয় বাজারেই আম বিক্রি করতে হবে। এতে ন্যায্য মূল্য পাওয়া যাবে না।

কলারোয়া উপজেলা সদরের আমচাষী কবিরুল ইসলাম বলেন, আমার ১৫ বিঘা জমিতে হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ, গোবিন্দভোগ ও আম্রপালি গাছ রয়েছে। ফলন খুবই ভালো। সম্পূর্ণ বিষমুক্ত উপায়ে আম উৎপাদন করা হচ্ছে। এখন ভালোভাবে রপ্তানি করতে পারলে অনেক লাভ হবে।

সাতক্ষীরা সদর উপজেলার কুখরালী গ্রামের আমচাষী খোকা বলেন, আমি বাগান কিনে ব্যবসা করি। চলতি মৌসুমে ১৫টি বাগান কিনেছি। ফলনও ভালো। কিন্তু প্রতিদিন যেভাবে শিলাবৃষ্টি হচ্ছে, সামনে ঘূর্ণিঝড়ের সিগন্যাল আছে। কি হবে বলা যাচ্ছে না। আল্লাহ যদি রহম করেন তাহলেই প্রাকৃতিক দুর্যোগ থেকে পুঁজি বাঁচানো সম্ভব।

এদিকে, স্থানীয় প্রেক্ষাপট বিবেচনায় সাতক্ষীরার আম পঞ্জিকায় কিছুটা পরিবর্তন এনেছে জেলা প্রশাসন। সে অনুযায়ী ৫ মে থেকে গোবিন্দভোগ আম বাজারজাত শুরু হয়েছে। এছাড়া ১০ মে হিমসাগর, ১৮ মে ল্যাংড়া ও ২৮ মে থেকে আম্রপালি আম বাজারজাত শুরু হবে।

সাতক্ষীরা সদরের আম চাষী সায়েদুর রহমান রানা ও মোকছেদ আলীসহ অন্যরা জানান, জেলা প্রশাসনের ক্যালেন্ডার অনুযায়ী ২৫ মে এর পরে হিমসাগরসহ অন্যান্য আম সংগ্রহ করলে বাজারে সাতক্ষীরার আমের চাহিদা কমে যাবে। অন্য দিকে বৈরী আবহাওয়ায় আর্থিক ক্ষতির সম্ভাবনাও রয়েছে।

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, এবছর সাতক্ষীরায় আমের বাম্পার ফলন হলেও আমের ন্যায্য মূল্য না পাওয়ার শঙ্কায় রয়েছে চাষীরা। তাই লোকসান এড়াতে আম সংগ্রহের দিন এগিয়ে নিয়ে আসার অনুরোধ তাদের।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, চলতি মৌসুমে সাতক্ষীরায় আমের খুবই ভাল ফলন হয়েছে। উৎপাদনে রেকর্ডের আশা করছি। গড়ে ৫০ টাকা কেজি ধরলে এ জেলা থেকে চলতি মৌসুমে ২২৫ কোটি টাকার আম বিক্রি হবে।

আম রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, চলতি মৌসুমে সাতক্ষীরা সদর, কলারোয়া ও দেবহাটা উপজেলায় ৮১টি রপ্তানিযোগ্য আমবাগান প্রস্তুত করা হয়েছে। এসব বাগানের ৮১ জন আমচাষীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে বিষমুক্ত আম উৎপাদন করেছেন। তবে, এখনো কোনো রপ্তানিকারক প্রতিষ্ঠান বাগান মালিকদের সঙ্গে চুক্তি করেনি। যদিও সংশ্লিষ্টরা তারা বাগান পরিদর্শন করেছেন। আমরা আশা করছি দ্রুতই রপ্তানির বিষয়ে ভালো কিছু খবর দিতে পারবো।

এদিকে, বৃহস্পতিবার আম বাগান পরিদর্শনকালে বাংলাদেশ ফল সবজি ও সহযোগী পণ্য রপ্তানিকারক সমিতির সদস্য আবুল হোসেন জানান, সাতক্ষীরার আমের গুণগত মান অনেক ভাল। এ কারণে এ জেলার আমের চাহিদা দেশের বাইরেও রয়েছে। আমরা আশা করছি এ মৌসুমে অন্তত ২০ মেট্রিক টন আম রপ্তানি করতে পারবো।

প্রসঙ্গত, আবহাওয়া জলবায়ু ও ভৌগোলিক কারণে দেশের অন্যান্য জেলার তুলনায় সাতক্ষীরার আম আগে পাকে। এছাড়া সাতক্ষীরার হিমসাগর, গোবিন্দভোগ, ল্যাংড়া ও আম্রপালি আম স্বাদে গুণে অনন্য। এজন্য ইউরোপের বাজারে এ জেলার আমের বিশেষ চাহিদা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য প্রজেক্টের বাসায় চলছিল হরিণের মাংস রান্না, রেখে ভোঁ দৌড়

গর্ভে সন্তান নিয়ে নদীতে মা!

কেশবপুরে মেয়ের হাতে মা খুন

বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

সন্তান গোপন রেখে অবিবাহিত সেজে বিয়ে, নারীর বিরুদ্ধে যুবকের মামলা

পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর

বনজীবীদের নিয়ে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার নির্দেশ

১০

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

১১

সুন্দরবনের শামুক-ঝিনুক পাচারে নতুন কৌশল, মাধ্যম কুরিয়ার সার্ভিস

১২

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, জরিমানা

১৩

এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে চায় ইরান

১৪

দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৫

দেবহাটায় অপদ্রব্য পুশের দায়ে ৬০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট, জরিমানা

১৬

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৭

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৮

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা

১৯

রোটারী ক্লাব অব সাতক্ষীরার চক্ষু চিকিৎসা ক্যাম্প

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705