বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৬ নভেম্বর ২০২৪, ১:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া পিস্তলসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক এ তথ্য জানিয়েছেন। এর আগে সোমবার ও মঙ্গলবার সদর উপজেলার কুচপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ নভেম্বর ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কুচপুকুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অস্ত্র ব্যবসায়ী মুকুল হোসেনকে আটক করা হয়। তাঁর স্বীকারোক্তি মতে মঙ্গলবার ভোররাতে একই এলাকার নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে সদর থানা থেকে লুট হওয়া একটি নাইন এম এম পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগজিন, তিনটি পাসপোর্ট, এক লাখ ইরাকি দিনার ও দুই লাখ দুই হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া একটি ড্রাইভিং লাইসেন্সও জব্দ করা হয়।

গ্রেপ্তার দুই অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানা ভাঙচুর, লুটপাট, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাঁদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাট্রটিক: আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

১০

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১১

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১২

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১৩

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৪

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৫

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৬

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৭

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৮

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৯

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

২০