বাংলাদেশ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৯ ডিসেম্বর ২০২৩, ৫:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোলে নির্বাচনী প্রচারণায় হামলা : স্বতন্ত্র প্রার্থী লিটনসহ আহত ৬

বেনাপোল প্রতিনিধি: যশোর-১ (শার্শা) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়েছে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আফিল উদ্দীনের সমর্থকরা। মঙ্গলবার দুপুরে উপজেলার বেনাপোল স্থল বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন, পৌরসভার প্যানেল মেয়র মন্টু, নির্বাচনী কর্মী আজিবরসহ ৬জন আহত হয়েছেন। এঘটনায় তিন জনকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বন্দর এলাকায় স্বতন্ত্র প্রার্থী প্রচারণা চালিয়ে ফেরার সময় বন্দরের শ্রমিক নেতা রাজু সরদারের নেতৃত্বে হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ বলছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, বেনাপোল বন্দরে হ‍্যান্ডলিং শ্রমিকদের সাথে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল আলম লিটনের সমর্থকদের সংঘর্ষ বাধে। সাথে সাথে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সহকারি রিটার্নিং কর্মকর্তা আচরণ বিধি লংঘনের অভিযোগে তিন জনকে জরিমানা করেছেন।

উল্লেখ্য, বন্দরে হ্যান্ডলিং টেন্ডারের দখল নিয়ে দীর্ঘদিন ধরে লিটন ও আফিল সমর্থকদের মধ্যে বিরোধ, সংঘর্ষ চলে আসছে। রাজু সরদার নৌকার প্রার্থী আফিল উদ্দিনের সমর্থক।

পরে বেলা ২টার সময় উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান এক সংবাদ সম্মেলনে জানান, দলীয় মনোনয়ন না পেয়ে সাবেক মেয়র লিটন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি ক্ষিপ্ত হয়ে বন্দর শ্রমিকদের উপর হামলা করেছেন। তিনি এধরণের কর্মকাণ্ড করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম অভিষেক

১

আলিপুরে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ

২

বাবার সাথে || আলেয়া মান্নান

৩

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা!

৪

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃ-ত্যু

৫

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

৬

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

৭

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

৮

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

৯

কয়রায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময়

১০

দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত

১১

৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

১২

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

১৩

চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার আইন হচ্ছে: আইজিপি

১৪

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার বিরূপ মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন

১৫

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

১৬

পশ্চিম তীর হতে যাচ্ছে আরেকটি গাজা? ইসরায়েলি অভিযান শুরু

১৭

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

১৮

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

১৯

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

২০