
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থেকে ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা মূল্যের ২৬ পিস স্বর্ণের বারসহ রিপন হোসেন (৪১) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার রাতে বিজিবির খুলনা ২১ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় বাগআঁচড়া বাজারের একটি মার্কেট থেকে স্বর্ণের বারসহ রিপনকে আটক করা হয়। আটক রিপন হোসেন বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
উদ্ধারকৃত স্বর্ণেরবার গুলো যশোরের এক দক্ষ জুয়েলারী দিয়ে যাচাই করা হয়েছে। যা খাটি স্বর্ণ এবং ২৪ ক্যারেটের।
বিজিবির খুলনা ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপান সূত্রে খবর পেয়ে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল শার্শার বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেট থেকে রিপনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। এসময় তার কাছে কৌশলে লুকানো অবস্থায় ২৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন প্রায় ৩ কেজি ৪৩৮ গ্রাম। এবং বাজার মূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। তার বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন