বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলার পলাতক আসামির সীমান্ত পার হয়ে ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাতক্ষীরা সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় জনবল ও টহল বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে সংস্থাটি।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর রাত ৮টা ৩৫ মিনিটের দিকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আটক আসামি পিচ্চি রাজা গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে পালিয়ে যান। এরপর তিনি যাতে সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার কোনো স্থান দিয়ে পার্শ্ববর্তী দেশে যেতে না পারেন, সে জন্য সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় দিনে ও রাতে টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সতর্ক অবস্থায় টহল পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ ছাড়া সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা করছে বিজিবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

১

এবার দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

২

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৩

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করার পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনায় আহ্বান

৪

মানব পাচার প্রতিরোধে সভা

৫

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৬

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৭

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

৮

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

৯

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১০

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১১

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১২

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৩

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৪

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৫

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৬

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৭

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

১৮

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

১৯

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

২০